ধর্ষণ ও হত্যার হুমকি, আইনি পদক্ষেপ নিলেন রবি মোহনের ‘প্রেমিকা’ – বর্ণমালা টেলিভিশন

ধর্ষণ ও হত্যার হুমকি, আইনি পদক্ষেপ নিলেন রবি মোহনের ‘প্রেমিকা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ | ১০:৩৯ 116 ভিউ
অভিনেতা রবি মোহনের সঙ্গে গায়িকা-অভিনেত্রী কেনিশা ফ্রান্সিসের সম্পর্ক নিয়ে চলমান গুঞ্জনের মধ্যেই সামনে এলো নতুন মোড়। কিছুদিন আগে অভিনেতার স্ত্রী আরতি রবি সামাজিক যোগাযোগমাধ্যমে নাম না প্রকাশ করেই কেনিশাকে ‘তৃতীয় ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন এবং অভিযোগ করেন কেনিশা তাদের দাম্পত্য জীবনের ভাঙনের জন্য দায়ী। এরপর থেকেই কেনিশাকে বিভিন্ন সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ বার্তা, চরিত্রহননের অভিযোগ, এমনকি ধর্ষণ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তিনি। রোববার কেনিশার পক্ষ থেকে একটি আইনি নোটিশ জারি করা হয়। তিনি লেখেন, ‘সব অপরাধীর উদ্দেশ্যে: আমার আইনি টিমের পক্ষ থেকে সতর্কীকরণ নোটিশ।’ নোটিশে বলা হয়, ‘জনপ্রিয় এক অভিনেতার বিবাহ বিচ্ছেদের প্রেক্ষাপটে আমাদের মক্কেল অনিচ্ছাকৃতভাবে এক ধরনের হুমকির মুখে পড়েছেন। তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার, নাম ও ছবি ব্যবহারের মাধ্যমে অনলাইন সন্ত্রাস চালানো হচ্ছে।’ আইনি নোটিশে আরও উল্লেখ করা হয়, কেনিশার নাম ব্যবহার করে বিকৃত ও যৌন ইঙ্গিতপূর্ণ ছবি প্রকাশ, মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানো এবং বিপজ্জনক মাত্রার অনলাইন হয়রানি চালানো হচ্ছে। এসবের মাধ্যমে তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। কেনিশার দাবি, তিনি ইতিমধ্যেই অনলাইন বার্তা, ইউজারনেম, স্ক্রিনশট, লিংক ও মেটাডেটা প্রমাণ হিসেবে সংগ্রহ করেছেন, যা ডিজিটাল হ্যাশিং ও টাইমস্ট্যাম্পিংয়ের মাধ্যমে সংরক্ষিত এবং প্রয়োজন হলে আদালতে তা উপস্থাপন করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প