ধর্মঘটে বাতিল এয়ার কানাডার ৬’শর বেশি ফ্লাইট – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ আগস্ট, ২০২৫
৭:৩৪ পূর্বাহ্ণ
200 ভিউ

ধর্মঘটে বাতিল এয়ার কানাডার ৬’শর বেশি ফ্লাইট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫ | ৭:৩৪ 200 ভিউ
বেতন নিয়ে কেবিন ক্রুদের ধর্মঘটে অচলাবস্থায় কানাডার সবচেয়ে বড় এয়ারলাইন এয়ার কানাডা। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর শনিবার ভোরে কর্মবিরতি শুরু করে কেবিন ক্রুরা। এতে করে ১ লাখেরও বেশি যাত্রীর ভ্রমণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এয়ার কানাডা আগেই জানিয়েছিল, ব্যস্ত গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে শুক্রবারের মধ্যেই তাদের ৬২৩টি ফ্লাইট বাতিল করতে হতে পারে। শুধু শুক্রবারেই প্রায় ১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। এ অবস্থায় যাত্রীরা সপ্তাহের শুরু থেকেই নতুন করে টিকিট বুক করার চেষ্টা করছিলেন, কারণ এয়ার কানাডা ধীরে ধীরে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছিল। এই পরিস্থিতিতে ফ্লাইট অ্যাটেনডেন্টরা শনিবার কানাডার প্রধান বিমানবন্দরগুলোতে ধর্মঘট পালন করে। এক বিবৃতিতে এয়ার কানাডা জানায়, কেবিন ক্রুরা ধর্মঘটে যাওয়ার পর এয়ার কানাডা ও এয়ার কানাডা রুজের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। ধর্মঘট চলাকালে প্রতিদিন প্রায় ১ লাখ ৩০ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে এয়ারলাইনটি। যাত্রীদের অন্য কোনো এয়ারলাইন্সের টিকিট নিশ্চিত না করে বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে এয়ার কানাডা জ্যাজ এবং পিএএল এয়ারলাইন্সের আঞ্চলিক ফ্লাইটগুলো চালু থাকবে বলে জানানো হয়েছে। এয়ার কানাডার ১০ হাজারেরও বেশি ফ্লাইট অ্যাটেনডেন্টের প্রতিনিধিত্বকারী কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) সামাজিক যোগাযোগমাধ্যমে ৭২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেয়। পোস্টে বলা হয়, ১৯৮৫ সালের পর এটি ফ্লাইট অ্যাটেনডেন্টদের প্রথম কর্মবিরতি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ