দুর্ভিক্ষের কবলে মৃত্যুপুরী গাজা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৪ জুলাই, ২০২৫
১১:৩২ পূর্বাহ্ণ
153 ভিউ

দুর্ভিক্ষের কবলে মৃত্যুপুরী গাজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ | ১১:৩২ 153 ভিউ
ইসরায়েলের টানা ২১ মাসের অবরোধ ও হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। মঙ্গলবার রাত ও বুধবার ভোরে চালানো বিমান হামলায় অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। হামলায় গাজা সিটির একটি বাড়িতে ১২ জন নিহত হন, যার মধ্যে ছয়জন শিশু ও দুইজন নারী। আরও একটি হামলায় তল আল-হাওয়া এলাকায় ছয়জন নিহত হন, যার মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। তৃতীয় একটি হামলায় মারা যায় তিন শিশু। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, ইসরায়েলি অবরোধ ও নৈরাজ্যের কারণে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। মে মাস থেকে খাবার নিতে গিয়ে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন ঠিকাদারি সংস্থার তত্ত্বাবধানে থাকা খাদ্যবিতরণ কেন্দ্রে এ হতাহতের ঘটনা ঘটে। ১১৫টি মানবাধিকার সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিজেদের সহকর্মী ও সাধারণ ফিলিস্তিনিদের ‘ক্ষয়ে যেতে’ দেখছে। সংস্থাগুলো ইসরায়েলের সহায়তা বাধাগ্রস্ত করার নীতিকে ‘নিষ্ঠুর’ বলে উল্লেখ করেছে। এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চলছে। মার্কিন দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার রোমে ইসরায়েলি উপদেষ্টা রন ডারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, আলোচনায় অগ্রগতি হতে পারে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অর্ধেকের বেশি নারী ও শিশু। ইসরায়েল দাবি করে, হামাস ও অন্যান্য গোষ্ঠী জনবসতিপূর্ণ এলাকা থেকে হামলা চালাচ্ছে বলেই বেসামরিক প্রাণহানি ঘটছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে এবং ১২০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এর মধ্যে ছিল সুড়ঙ্গ, বিস্ফোরক বস্তু এবং মিলিশিয়া ঘাঁটি। এদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠী সম্প্রতি দুটি বেসামরিক জাহাজে হামলা চালিয়েছে, যাকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ‘যুদ্ধাপরাধ’ হিসেবে চিহ্নিত করেছে। হুতিরা গাজার যুদ্ধ বন্ধে এই হামলার যুক্তি দেখালেও মানবাধিকার সংস্থা বলেছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তথ্যসূত্র : আরব নিউজ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ