দুর্গাপুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

দুর্গাপুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১১:২০ 127 ভিউ
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে সহপাঠীদের সাথে গোসলে নেমে পানিতে ডুবে অরিশা (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বিকেলে পৌরসভার ডাকুমারা এলাকার সোমেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী পৌর শহরের তেরী বাজার এলাকার রাজীব মৃধার মেয়ে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে পৌরসভার ডাকুমারা এলাকায় আত্মীয়র বাড়িতে বেড়াতে যায় শিক্ষার্থী অরিশা। পরবর্তিতে দুপুরের পর তিন সহপাঠীদের সাথে সোমেশ্বরী নদীতে গোসল করতে নামে অরিশা। গোসলের একপর্যায়ে নদীর চোরাবালির গর্তে পড়ে যায় তারা। এসময় স্থানীয় এক যুবক নদীর পার থেকে ঘটনাটি দেখে দ্রুত তিনজনকে উদ্ধার করলেও পানিতে ডুবে যায় অরিশা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অরিশাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত ওসি আসাদুজ্জামান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর