দুই যুগে ডায়াবেটিক রোগী ৮ গুণ – বর্ণমালা টেলিভিশন

দুই যুগে ডায়াবেটিক রোগী ৮ গুণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ November, ২০২৫ | ১১:৩০ 92 ভিউ
দেশে কর্মক্ষম মানুষের মধ্যে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। গত দুই যুগে ডায়াবেটিক রোগী হয়েছে প্রায় আট গুণ। ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রতি ১০ জনের মধ্যে সাতজনই কোনো না কোনোভাবে ডায়াবেটিসে আক্রান্ত, অর্থাৎ কর্মক্ষম ৭০ শতাংশ মানুষ এই রোগে ভুগছেন। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের (আইইএফ) চলতি বছর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। চিকিৎসকরা বলছেন, জীবনযাপনের ধরনে পরিবর্তন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব ও মানসিক চাপ ডায়াবেটিক রোগী বাড়ার মূল কারণ। ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের একাডেমিক পরিচালক অধ্যাপক ডা. ফারুক পাঠান বলেন, ডায়াবেটিস আগে শহরাঞ্চলে সীমাবদ্ধ ছিল। এখন গ্রামাঞ্চলেও দ্রুত ছড়িয়ে পড়ছে। সচেতনতা না বাড়ালে ভবিষ্যতে এ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ডা. ফারুক পাঠান আরও বলেন, ডায়াবেটিসের পাশাপাশি উচ্চ রক্তচাপ, স্থূলতা ও হৃদরোগও বাড়ছে; যা জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এসব প্রতিরোধে কর্মস্থলে শরীর চর্চার ব্যবস্থা নিতে হবে। নিয়মিত শারীরিক ব্যায়াম, সুষম খাদ্য গ্রহণ, ওজন নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কর্মীদের সুস্বাস্থ্য ও জাতীয় অর্থনীতির স্বার্থে কর্মস্থলে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবান্ধব পরিবেশ তৈরি এখন সময়ের দাবি। এমন পরিস্থিতিতে সারাবিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে আজ শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিক দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের তথ্য বলছে, ২০০০ সালে দেশে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা ছিল ১৮ লাখ। ২০১১ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৪ লাখে। ২০২৪ সালে এই রোগে ভোগা মানুষের সংখ্যা ছাড়িয়েছে এক কোটি ৩৯ লাখ। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির তথ্য অনুযায়ী, কর্মস্থলে দীর্ঘ সময় বসে থাকা, অনিয়মিত খাদ্যাভ্যাস, মানসিক চাপ এবং পর্যাপ্ত বিশ্রামের অভাব ডায়াবেটিসের ঝুঁকি বহু গুণ বাড়াচ্ছে। গবেষণায় দেখা গেছে, শহুরে কর্মজীবী জনগোষ্ঠীর প্রায় ২০-২৫ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিসে ভুগছেন। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. শাহজাদা সেলিম বলেন, কর্মস্থলে অন্তত এক ঘণ্টা হাঁটা বা ব্যায়ামের সুযোগ রাখা, স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং মানসিক চাপ কমানোর ব্যবস্থা করা জরুরি। গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তানজিনা হোসেন বলেন, বাংলাদেশের লাখ লাখ মানুষ প্রতিদিন কলকারখানা ও অফিসে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করেন; যেখানে স্বাস্থ্যকর খাবার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা ব্যায়ামের সুযোগ নেই। এসব সুবিধা চালু করা গেলে কর্মক্ষেত্র অনেক বেশি স্বাস্থ্যবান ও সহায়ক হবে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ বলেন, কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে ডায়াবেটিস প্রতিরোধে কর্মস্থলে নিয়মিত হাঁটা ও শরীর চর্চার সুযোগ সৃষ্টি করা জরুরি। আমাদের দেশে কর্মস্থলে শরীর চর্চার কোনো সুযোগ নেই। নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস ও সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রায় ৬৫ শতাংশ ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি ১০ দিনে চেলা নদীর পাড় কেটে ২৫ লাখ ঘনফুট বালু খেয়ে নিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ১০ এয়ারবাস ক্রয়ের চুক্তি করলো বিমান; অথচ বাংলাদেশের অর্থনীতি নিয়ে শঙ্কায় বিশ্বব্যাংক-এডিবি ২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি ‘সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছি ধরে নেবেন না’- ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কড়া জবাব ​‘উত্তেজনার বশে মামলা করেছিলাম’: ভুল স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী কফিল উদ্দিন দিলারা চৌধুরী এবং তার স্বামীর বঙ্গবন্ধুবিরোধিতা ও ইতিহাস বিকৃতি’র শেকড় ১৯৭১-এ প্রোথিত অর্থনীতির বেহাল দশা, খাদ্য নিরাপত্তার ঝুকিতে দেশঃ অথচ দেশে আসছে কোটি টাকার চোরাই BMW স্পোর্টস কার সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলা: নিহত ৩, আহত ৩৬; আহতদের মধ্যে বাংলাদেশি রামপালে ৪৪২ মে:ও: সৌরবিদ্যুৎঃ উদ্যোগ, পরিকল্পনা ও সৌদি বিনিয়োগ আওয়ামীলীগ আমলেই; জানালেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিন্দু পরিচয়ের কারণে ইউনূস আমলে পাসিং আউট প্যারেডের আগে নেভাল একাডেমি থেকে বহিষ্কৃত হন পৃথ্বী নন্দী ধর্মের নামে শিশুকে ভয় দেখানো, নির্যাতন-কে শিশুর মানসিক ক্ষতির কারণ বলছে জাপান সরকার বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন