দুই ‘জয়ের সমান’ ড্রয়ের পর দল নিয়ে গর্বিত বাটলার – বর্ণমালা টেলিভিশন

দুই ‘জয়ের সমান’ ড্রয়ের পর দল নিয়ে গর্বিত বাটলার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ১১:১৯ 208 ভিউ
বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপ বাছাইপর্ব শুরু করার আগে দারুণ দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। শক্তিশালী জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচ ড্র করেছে তারা। মিয়ানমারে অনুষ্ঠেয় বাছাইপর্বের কয়েক সপ্তাহ আগে ম্যাচ দুটি খেলেছে। ফলে দলের আত্মবিশ্বাস এখন অনেকটাই বেড়ে গেছে। মঙ্গলবার জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে কোচ পিটার বাটলার বলেন, ‘মেয়েরা অসাধারণ খেলেছে। তারা এটি পাওয়ার যোগ্য। এটা দেখিয়ে দেয়, কঠোর পরিশ্রম করলে তার ফল এক সময় পাওয়া যায়। আমি সত্যিই খুব গর্বিত মেয়েদের নিয়ে।’ ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৩৩ নম্বরে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে ৯৪ নম্বরে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপর জর্ডানের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও সমতা ফেরায় ৭৪তম র‌্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। র‍্যাঙ্কিংয়ে এত এগিয়ে থাকা দুই দলকে রুখে দেওয়াটা বাংলাদেশের জন্য জয়ের চেয়ে কম কী? তবে সামনে বড় পরীক্ষা অপেক্ষা করছে। এই দুইটি ড্র আগামী বাছাইপর্বে বাংলাদেশের জন্য বড় অনুপ্রেরণা হতে পারে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে মিয়ানমার (৫৫), বাহরাইন (৯২) এবং তুর্কমেনিস্তান (১৪১)। চার দলের ‘সি’ গ্রুপের এই লড়াই চলবে ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত। নারী ফুটবলে সাম্প্রতিক সময়ে পরিবেশটা অনেক অশান্ত ছিল। গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর জানুয়ারিতে অধিনায়ক সাবিনা খাতুন ও আরও ১৭ সিনিয়র খেলোয়াড় কোচ বাটলারের বিরুদ্ধে আন্দোলন করেন। তারা অনুশীলনে না এসে তার পদত্যাগ দাবি করেন। তবে বাফুফে তখন বাটলারের পক্ষেই ছিল। সেই সময় নতুন দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচেই হেরেছিল ৩-১ ব্যবধানে। পরবর্তীতে বাটলার কিছুটা নমনীয় হন। তিনি আন্দোলনে থাকা কিছু অভিজ্ঞ খেলোয়াড় যেমন মনিকা চাকমা, মারিয়া মান্ডা, রূপনা চাকমা, শামসুন্নাহার সিনিয়র, ঋতু পর্ণা চাকমা, তাহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রকে দলে নেন। তবে সাবিনা, সানজিদা ও মাসুরাকে আর ডাকেননি। এই অভিজ্ঞদের ফেরায় দলের শক্তি বেড়েছে। এখন কোচ বাটলারের খেলার কৌশল মাঠে বাস্তবায়ন করতে পারছে দল। বাটলার বলেন, ‘আমরা ভালো ফুটবল খেলি। আমাদের একটি পরিষ্কার পরিচয় আছে, কিভাবে আমরা খেলতে চাই, আমি চাই দল কিভাবে খেলুক, সেটা আমাদের কাছে পরিষ্কার।’ তবে এই ইংলিশ কোচের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হলো, খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা। তিনি বলেন, ‘এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো চারিত্রিক দৃঢ়তা… আমি দলের সবাইকে নিয়ে খুব গর্বিত। কোচিং স্টাফ, টেকনিক্যাল টিম সবাই দারুণ পরিশ্রম করেছে। আমি মনে করি, আমরা অনেক দৃঢ়তা দেখিয়েছি।’ ‘এটা ছিল অসাধারণ একটি শেখার সপ্তাহ। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলা সহজ নয়। তবে আমরা অনেক দূর এগিয়ে গেছি।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত