ত্রিভুজ প্রেমের ফাঁদে প্রাণ গেল প্রবাসীর – বর্ণমালা টেলিভিশন

ত্রিভুজ প্রেমের ফাঁদে প্রাণ গেল প্রবাসীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৫ | ৭:০১ 89 ভিউ
ত্রিভুজ প্রেমের ফাঁদে পড়ে প্রাণ গেল এক প্রবাসীর। এ ঘটনায় প্রেমিকা ফিরোজা খাতুন ও তার অপর প্রেমিক জামাল উদ্দিন ওরফে সোনা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাসেদুল ইসলাম বিষযুটি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২১ জুলাই) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর মাটিয়াগাড়া এলাকায় এ খুনের ঘটনা ঘটে। নিহত ফিরোজ আল মামুন তরফপুর মাটিয়াগাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ দিন মালেশিয়া প্রবাসী ছিলেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে আসেন। স্থানীয়রা জানান, অবিবাহিত ফিরোজ প্রবাসে থাকা অবস্থায় নিজ এলাকার এক গৃবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ওই নারী তার স্বামী বিদেশে থাকায় তার অবর্তমানে ফিরোজ ছাড়া আরও দুজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে এলাকায় বিচার শালিসও হয়েছে। সর্বশেষ ত্রিভুজ প্রেমের বলি হলেন প্রবাসী ফিরোজ আল মামুন। স্থানীয় অন্তত ১০ জন নারী-পুরুষ জানান, সোমবার রাতে ফিরোজা বেগম টেলিফোনে বাড়িতে প্রেমিক ফিরোজ আল মামুনকে আসতে বলেন। এর একটু পরে অপর প্রেমিক জামাল উদ্দিন ওরফে সোনা মিয়া বাড়িতে প্রবেশ করে। এ নিয়ে ফিরোজা খাতুন ও দুই প্রেমিকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জামাল উদ্দিন ওরফে সোনা মিয়া ক্ষিপ্ত হয়ে ফিরোজ আল মামুনের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়ে। ফিরোজের লাশ গুম করার জন্য ফিরোজা খাতুন ও প্রেমিক জামাল উদ্দিন ওরফে সোনা মিয়া বাড়ির পাশে পাশের ক্ষেতের আইলে ফেলে বাড়ি চলে আসে। পরে কৃষকরা ফিরোজের লাশ দেখে পুলিশকে খবর দেয়। এদিকে ফিরোজ আল মামুনের খুনের ঘটনায় তার ভগ্নিপতি ফরহাদ মোল্লা বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর মির্জাপুর থানা পুলিশ হত্যার সঙ্গে জড়িত প্রেমিকা ফিরোজা খাতুন ও অপর প্রেমিক জামাল উদ্দিন ওরফে সোনা মিয়াকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে। ত্রিভুজ প্রেমের কারণেই ফিরোজ আল মামুন খুন হয়েছেন। মামলার বাদী ফরহাদ মোল্লা, ফিরোজের মা জরিনা খাতুন, বোন শিল্পী ও কল্পনা আক্তার হত্যাকারীদের ফাঁসিসহ দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন। মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, ত্রিভুজ প্রেমঘটিত কারণেই ফিরোজ আল মামুন খুন হয়েছেন। ত্রিভুজ প্রেমের বলি ফিরোজ আল মামুনের খুনের রহস্য উৎঘাটনসহ প্রেমিকা ফিরোজা খাতুন এবং তার অপর প্রেমিক জামাল উদ্দিন ওরফে সোনা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্যাতিত হয়ে ৭ বছরে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, কাল আসছে দুই জাহাজ কেনাকাটা করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষিত করার তাগিদ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬ জাহাজ, পথে দুটি আজ থেকে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রপাত, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ নেপালে সরকার গঠন করেছে জেন-জি নেতারা, কারণ সেখানে ঢাবি নেই বিএনপির ২১ ও জামায়াতের ১৮ প্রার্থীর পরাজয় রোজায় পানির গুরুত্ব ঈদ বাজারে ফের অসাধু চক্রের কারসাজি ঢাকার বাতাসে কমেছে দূষণের মাত্রা মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, থাকছেন যারা বন্ধু হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ