তৃষ্ণার হ্যাটট্রিক, তিমুরের জালে ৮ গোল বাংলাদেশের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৮ আগস্ট, ২০২৫
৫:২৩ অপরাহ্ণ
120 ভিউ

তৃষ্ণার হ্যাটট্রিক, তিমুরের জালে ৮ গোল বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ | ৫:২৩ 120 ভিউ
অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ দল। একে একে তিমুরের জালে ৮ গোল দিয়েছে আফঈদার দল। হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী, এছাড়া দুর্দান্ত এক অলিম্পক গোল করেন শান্তি মার্ডি। লাও ন্যাশনাল স্টেডিয়ামে আজ শুরু থেকেই পূর্ব তিমুরকে চাপে রাখে আফঈদারা। ম্যাচের ২০ মিনিটে আসে বাংলাদেশের প্রথম সাফল্য। স্বপ্না রানীর কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন সিনহা জাহান শিখা। ৩২ মিনিটে কর্নার থেকে অবিশ্বাস্য এক অলিম্পিক গোল করেন শান্তি মার্ডি। কর্নার থেকে সরাসরি করা গোলকেই বলা হয় অলিম্পিক গোল। এরপর ম্যাচের ৩৬ মিনিটে শান্তির কর্নার থেকে গোল করেন ফরোয়ার্ড নবিরন খাতুন। প্রথমার্ধের শেষদিকে তৃষ্ণা রানীর গোলে ৪-০ হয় বাংলাদেশের স্কোর। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্নক খেলেন বাংলাদেশের মেয়েরা। এই অর্ধেও গুনে গুনে ৪টি গোল দেন তারা। ম্যাচের ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তৃষ্ণা রানী। ৭৩ মিনিটে তিমুরের এক ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে একক প্রচেষ্ঠায় অসাধারণ এক গোল করেন সাগরিকা। ৮৩ মিনিটে সাগরিকার পাসে হ্যাটট্রিক গোল করেন তৃষ্ণা রানী। ম্যাচের শেষ মুহূর্তে স্কোর ৮-০ করেন মুনকি আক্তার। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে পূর্ব তিমুর। ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী, যেখানে বাংলাদেশের অবস্থান ১০৪তম, তিমুর লেস্তে সেখানে ১৫৮তম। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টটিতে শুভ সূচনা করে বাংলাদেশ। সেই ম্যাচে জোড়া গোল করেন মোসাম্মত সাগরিকা। আরেক গোল আসে মুনকি আক্তারের পা থেকে। চলতি বাছাইপর্বের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা তিনটি রানার্স-আপ দল পরবর্তী রাউন্ডে মানে মূল পর্বে জায়গা করে নেবে। ১০ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী