তিনবার এগিয়েও ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের – বর্ণমালা টেলিভিশন

তিনবার এগিয়েও ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ৮:৫৯ 84 ভিউ
পুরুষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৬-৪ গোলে জাপানের কাছে হেরেছে বাংলাদেশের কিশোররা। অন্য সেমিফাইনালে মালয়েশিয়াকে শুটআউটে ৩ (৪)-৩ (৩) ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে পাকিস্তান। চীনের ডাজুতে প্রথম কোয়ার্টারে ২ গোলের লিড পেয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলের খাতা খোলেন দ্বীন ইসলাম। ১২ মিনিটে ইসমাইল হোসেন লক্ষ্যভেদ করলে ব্যবধান দ্বিগুণ হয়। তবে দ্বিতীয় কোয়ার্টারেই সে দুই গোল শোধ করে সমতা ফেরায় জাপান। ৩০ মিনিটে অধিনায়ক মোহাম্মদ আব্দুল্লাহর গোলে আবারও লিড পায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে কোনো গোল না হলেও শেষ কোয়ার্টারে জমে ওঠে খেলা। ৪৬ মিনিটে জাপান সমতা ফেরালেও ৪৭ মিনিটে বাংলাদেশের ব্যবধান ৪-৩ করেন অমিত হাসান। সেই লিড আর বাংলাদেশ ধরে রাখতে পারেনি। শেষ ৯ মিনিটের ব্যবধানে ৩ গোল করে ম্যাচ জিতে মাঠ ছাড়ে জাপান। আগামী ১৩ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি