ঢাকায় পৌঁছে গেছেন ফাহামেদুল – বর্ণমালা টেলিভিশন

ঢাকায় পৌঁছে গেছেন ফাহামেদুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ১০:৫১ 129 ভিউ
৩০ মে থেকে জাতীয় দলের জুন উইন্ডোর ক্যাম্প মাঠে গড়াবে। সে ক্যাম্পে অংশ নিতে তার দুই দিন আগেই বাংলাদেশে পা রেখেছেন ফাহামেদুল ইসলাম। আজ সকাল আটটার সময় তিনি ঢাকায় পৌঁছান। ইতালির রোম থেকে সকাল আটটা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তাকে বরণ করে নিতে সেখানে সকাল থেকেই ভিড় করেছিলেন দেশের ফুটবল সমর্থকরা। তাকে নিতে বিমানবন্দরে যান বাফুফের প্রোটোকল অফিসারও। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সারার পর বাংলাদেশের টিম হোটেলে তাকে নিয়ে যাওয়া হয়। জাতীয় দলে ডাক পাওয়া বাকি সদস্যরাও ৩০ মে যোগ দেবেন দলে। তবে ফাহামেদুল এলেন আর সবার আগে। ফাহামেদুলের জাতীয় দলে ডাক পাওয়াটা অবশ্য নতুন কিছু নয়। সবশেষ মার্চ উইন্ডোতেও তিনি দলে জায়গা করে নিয়েছিলেন। তবে প্রাথমিক দল থেকে চূড়ান্ত দলে ঢোকা হয়নি তার। সৌদি আরবে ক্যাম্প শেষেই ইতালি ফেরত যান তিনি। সে সময় তোপের মুখে পড়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। তাকে দলে ভেড়াতে বিক্ষোভ করেছেন সমর্থকরা। এমনকি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকেও মুখ খুলতে হয়েছিল এ বিষয়ে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এ বিষয়ে জানতে চেয়েছিলেন বাফুফে সভাপতির কাছে। ফাহামেদুল আগের উইন্ডোয় সৌদি থেকে দেশে ফেরেননি আর। তাকে না আনার ফলে বাফুফে কর্তারাও বিস্ময় প্রকাশ করেছিলেন। জাতীয় দল কমিটির সভায় কোচ কাবরেরাকেও এ বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এবার ফাহামেদুল অনুশীলন পর্বটা দেশেই সারবেন। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত দলে ডাক পাবেন কি না, তা সময়ই বলে দেবে। ক্রীড়াঙ্গনে এখন প্রধান আলোচনার বিষয় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচটি। ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচের জন্য রোমাঞ্চকর অপেক্ষায় ফুটবল দর্শকরা। দর্শকদের তুমুল আগ্রহের প্রধান কারণ, এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। এই ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে কানাডা প্রবাসী শমিত সোমের। সে কারণের তালিকায় আছে ফাহামেদুল ইসলামের নামও। সেই তিনি সে স্বপ্ন সত্যি করতে একটু আগেভাগেই চলে এলেন দেশে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও এসির সঙ্গে ফ্যান চালালে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে? ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার বাইকার-অটোরিকশাচালকদের জন্য দুঃসংবাদ বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি: রয়টার্স ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল