ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ জুলাই, ২০২৬
৫:৩৭ পূর্বাহ্ণ
54 ভিউ

ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৬ | ৫:৩৭ 54 ভিউ
রাজধানীর ওয়ারীর নারিন্দা এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পুরোহিত সুভাষ দেউরী (২৫)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে সাময়িক দায়িত্ব পালনের পাশাপাশি নারিন্দা এলাকায় পুরোহিতের কাজ করতেন এবং একইসঙ্গে ঢাকার একটি আইন কলেজের শিক্ষার্থী ছিলেন। গতকাল সোমবার (২৯ জুন) রাত ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, ওষুধ কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করে পালিয়ে যাওয়ার পাশাপাশি তার মানিব্যাগ ও দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। দীর্ঘ সময় ধরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার পর আজ ভোরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাকে। সুভাষকে হাসপাতালে নিয়ে আসা তার রুমমেট দুর্জয় সাহা গণমাধ্যমকে জানান, রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে সুভাষের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। এ সময় তাকে অপমানজনকভাবে ভিডিও ধারণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়, এবং টাকা না দিলে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ছিনতাই হওয়া মোবাইল ফোন ব্যবহার করেই তার বোনসহ পরিবারের বিভিন্ন সদস্যের কাছে টাকা চাওয়া হয়। সুভাষ দেউরী মাগুরার শ্রীপুর উপজেলার শ্যামল দেউরীর ছেলে। তিনি বর্তমানে ঢাকার নারিন্দা রোডের একটি ভাড়া বাসায় থাকতেন। তার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত