ডিএমপির সব থানার ওসি বদলি, পরিবর্তন ১৩ ডিসি পদেও

ডিএমপির সব থানার ওসি বদলি, পরিবর্তন ১৩ ডিসি পদেও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৫ | ৬:৫০ 20 ভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের মাঠ প্রশাসনে রদবদল চলছে। এবার একযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ওসি পদে পরিবর্তন এসেছে। লটারির মাধ্যেমে কে কোন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন সেটি চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও ডিসি পদ মর্যাদার ১৩টি পদেও পরিবর্তন আনা হয়েছে। আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলি ও পদায়নের ব্যাপারে আদেশ দেন। এছাড়া পৃথক আদেশে ডিএমপির ডিসি পদ মর্যাদার ১৩টি পদেও পরিবর্তন এসেছে। এর আগে বিভিন্ন জেলার আওতাধীন ৫২৭ থানার ওসি চূড়ান্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লটারি করে ওসিদের নির্বাচন করা হয়। তাদের মধ্যে নতুন মুখ ৭৪ জন। সারাদেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর আগে ২৬ নভেম্বর এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে পদায়ন করা হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর