ট্রাম্পের মন্তব্য নিয়ে মোদির সমালোচনায় মুখর রাহুল গান্ধী – বর্ণমালা টেলিভিশন

ট্রাম্পের মন্তব্য নিয়ে মোদির সমালোচনায় মুখর রাহুল গান্ধী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৭:৩৬ 101 ভিউ
ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ও অতিরিক্ত শাস্তিমূলক কর বসানোর ঘোষণা দিয়েছে তার প্রশাসন। এ নিয়ে বৃহস্পতিবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি প্রশ্ন তুলেছেন, এত বড় মন্তব্য ও বাণিজ্যিক পদক্ষেপের পরও কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো প্রতিক্রিয়া জানাচ্ছেন না। ভারতের সংসদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাহুল গান্ধী বলেন, ‘ট্রাম্প ঠিকই বলেছেন। প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছাড়া সবাই জানে যে ভারতের অর্থনীতি এখন এক মরা অর্থনীতি। আমি খুশি যে, প্রেসিডেন্ট ট্রাম্প একটি সত্য কথা বলেছেন।’ রাহুল গান্ধী আরও বলেন, ‘মূল প্রশ্ন হলো, ট্রাম্প ৩০ থেকে ৩২ বার বলেছেন যে, তিনি যুদ্ধবিরতি করেছেন। তিনি বলছেন, ভারতের পাঁচটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এখন তিনি বলছেন, ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসাবেন। তাহলে প্রধানমন্ত্রী মোদি চুপ কেন? উনি কেন কোনো উত্তর দিচ্ছেন না? এর পেছনে আসল কারণ কী?’ পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সংসদে দেওয়া বক্তব্য নিয়েও কটাক্ষ করেন রাহুল। তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমাদের নাকি জিনিয়াস বা প্রতিভাবান বিদেশনীতি আছে। অথচ বাস্তব চিত্রটা কী? একদিকে আমেরিকা গালি দিচ্ছে, আরেকদিকে চীন হুমকি দিচ্ছে। তৃতীয়ত, যত দেশেই প্রতিনিধি দল পাঠান না কেন, কোনো দেশই পাকিস্তানকে প্রকাশ্যে দোষারোপ করছে না। তাহলে ওরা দেশ চালাচ্ছে কীভাবে? এদের হাতে দেশ সুরক্ষিত না। ওরা জানেই না দেশ চালাতে হয় কীভাবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও এসির সঙ্গে ফ্যান চালালে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে? ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার বাইকার-অটোরিকশাচালকদের জন্য দুঃসংবাদ বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি: রয়টার্স ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল