টিম ডেভিডের বিধ্বংসী সেঞ্চুরিতে অজিদের সিরিজ জয় – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৬ জুলাই, ২০২৫
১১:১৪ পূর্বাহ্ণ
137 ভিউ

টিম ডেভিডের বিধ্বংসী সেঞ্চুরিতে অজিদের সিরিজ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ | ১১:১৪ 137 ভিউ
মাত্র ৩৭ বলে সেঞ্চুরি! অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি ইতিহাসে এত দ্রুত শতক এর আগে কেউ করেননি। শনিবার (২৬ জুলাই) ভোরে টিম ডেভিডের ব্যাটে যে ঝড় উঠল, তাতে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ২১৪ রানের বিশাল লক্ষ্যও। ২৩ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নিয়ে আগেভাগেই সিরিজ নিশ্চিত করে ফেলল অজিরা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপ দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে শক্ত ভিত দেন। ১১.৪ ওভারে ব্র্যান্ডন কিংকে সঙ্গে নিয়ে ১২৫ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। হোপ ৬৩ বলে ১০২ রানে অপরাজিত থাকেন, কিং করেন ৩৬ বলে ৬২ রান। নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ২১৪/৪—যা বেশ নিরাপদই মনে হচ্ছিল। কিন্তু অজিদের সেই রান তাড়া করা দেখে মনে হলো, ২১৪ রান যেন কিছুই না! ইনিংসের শুরুতেই মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল ঝড় তুলে দেন। তবে পাওয়ারপ্লের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপেও পড়ে অস্ট্রেলিয়া। কিন্তু সেখান থেকেই শুরু টিম ডেভিডের একার লড়াই। মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি করেন ডেভিড। এরপর তো গিয়ারই পালটে ফেলেন। ১০তম ওভারে গুডাকেশ মোতির এক ওভারেই মারেন টানা চার ছক্কা! পরে রোস্টন চেজের ওভারেও তুলে নেন তিন ছক্কা ও এক চার। সর্বশেষ ১৭তম ওভারের প্রথম বলেই চার মেরে ম্যাচ শেষ করেন ডেভিড। অসাধারণ এই ইনিংসে তিনি ৩৭ বলে করেন অপরাজিত ১০২ রান, যেখানে ছিল ১১ ছক্কা! স্ট্রাইক রেট—২৭৫.৬৮! অন্যদিকে, ডেভিডের সঙ্গে ১০০ রানের জুটিতে তার সঙ্গী মিচেল ওয়েন মাত্র ১৮ রান করেন। কিন্তু ডেভিড ছিলেন এমন বিধ্বংসী, যে তার একার পারফরম্যান্সেই ম্লান হয়ে যায় হোপের সেঞ্চুরিও। সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২১৪/৪ (হোপ ১০২*, কিং ৬২) অস্ট্রেলিয়া: ১৬.১ ওভারে ২১৫/৪ (ডেভিড ১০২*, ওউয়েন ৩৬* ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী, ৫ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে নিশ্চিত এই জয়ে টিম ডেভিড শুধু ম্যাচই জেতালেন না, ইতিহাসও লিখলেন। অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টিতে দ্রুততম শতকের মালিক এখন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী