টানা বর্ষণে প্লাবিত মুম্বাই, ডুবে যাচ্ছে অমিতাভ বচ্চনের ‘প্রতীক্ষা’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩১ আগস্ট, ২০২৫
৭:২৭ পূর্বাহ্ণ
89 ভিউ

টানা বর্ষণে প্লাবিত মুম্বাই, ডুবে যাচ্ছে অমিতাভ বচ্চনের ‘প্রতীক্ষা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ | ৭:২৭ 89 ভিউ
মুম্বাইয়ে কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণের কারণে শহরের বিভিন্ন অংশ প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়েছে। সেই জলাবদ্ধতার কবল থেকে রেহাই পেল না বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনের প্রিয় বাড়ি ‘প্রতীক্ষা’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, জুহুর ঐতিহাসিক এই বাড়ির সামনে হাঁটু পর্যন্ত পানি জমেছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘জলসা’ ছাড়াও বচ্চনের আরও দুটি বাড়ি জুহুতে রয়েছে। তার মধ্যে ‘প্রতীক্ষা’ বাড়িতে এখন বচ্চনকন্যা শ্বেতা থাকেন। এই বাড়ি পানিতে ডুবে ডুবে প্রায়, এবং ভিডিওতে তা স্পষ্টভাবে ধরা পড়েছে। অমিতাভ ভিডিও নিয়ে কিছু বলেননি, তবে ভক্তদের ধারণা স্পষ্ট—এটি ‘প্রতীক্ষা’। প্রসঙ্গত, মুম্বাই শহরে অমিতাভের প্রথম কেনা বাড়ি ‘প্রতীক্ষা’, যা ১৯৭৬ সালে সুপারহিট ছবি ‘শোলে’র সাফল্যের পর তিনি কিনেছিলেন। এখানেই জন্ম অভিষেক ও শ্বেতার। সম্প্রতি বাড়িটি মেয়েকে উপহার দেন বচ্চন। আনুমানিক ৫০ কোটি টাকার এই বাড়ির নাম রেখেছিলেন অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন। শুধু ‘প্রতীক্ষা’ নয়, অমিতাভের আরও দুটি বিখ্যাত জুহুর বাড়ি—‘জলসা’ ও ‘জনক’। কয়েক মাস আগে জানা গেছে, প্রায় ৩১৬০ কোটি টাকার সম্পদ তিনি সন্তানদের মধ্যে সমানভাবে ভাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন, যার ফলে প্রত্যেকের প্রায় ১৬০০ কোটি টাকার অংশ পড়তে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা