জেনেভা ক্যাম্প থেকে ৪ বস্তা টাকা উদ্ধার – বর্ণমালা টেলিভিশন

জেনেভা ক্যাম্প থেকে ৪ বস্তা টাকা উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ৮:২৩ 144 ভিউ
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে অভিযান চালিয়ে চার বস্তা টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় সন্দেহভাজনকে একজন গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ জুন) রাতে এ অভিযান চালানো হয়। অভিযানে আটক হওয়া ব্যক্তি ইসাক আহম্মেদ জানান, তার ওষুধ ফার্মেসিতে ‘বুনিয়া সোহেল’ নামের এক ব্যক্তি ওই চার বস্তা টাকা রেখে যান। এছাড়া তিনি কিছু জানেন না। প্রসঙ্গত, ‘বুনিয়া সোহেল’ কে আইন শৃঙ্খলা বাহিনী কয়েকদিন পূর্বে আটক করার পর আবার ছেড়ে দেওয়া হয়। এছাড়া জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য নিয়ে প্রায়ই ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিম এবং বুনিয়া সোহেল গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি হয়। গত বছরের ৫ আগস্টের পর থেকে মোহাম্মদপুর এলাকায় রাজনৈতিক পট পরিবর্তনের জেরে বেড়েছে সন্ত্রাসী তৎপরতা। দখলবাজি, মাদক কারবার, চাঁদাবাজি ও সশস্ত্র সহিংসতায় এলাকাটি কার্যত রাজধানীর এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। ফুটপাত, বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ নিতে একাধিক সন্ত্রাসী গ্রুপের মধ্যে চলছে সংঘাত। এই প্রেক্ষাপটেই ঈদের ছুটির মধ্যে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ জব্দ করল আইনশৃঙ্খলা বাহিনী।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান ইসলামপন্থি বা ইসরাইল কোনোটিই নয়, যুবরাজ সালমান হাঁটছেন ভিন্ন পথে লিবিয়া উপকূলে নৌকাডুবে শিশুসহ ৫৩ প্রাণহানী ৪২ লাখ রুপির বিলাসবহুল টিফানি ব্রোচে নজর কাড়লেন সাইফ ‘আমরা সবাই কোনো না কোনোভাবে রাজনীতির শিকার’ যৌন হয়রানির অভিযোগ করায় এক বছর নিষিদ্ধ শুটার কলি রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধের মাত্রা ও সময়সূচি পরিবর্তন পাক ভারত ম্যাচ আয়োজনে মরিয়া আইসিসি, নিলো নতুন পদক্ষেপ ১২ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন কারাগারে ভোট উৎসব আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই : ইসি মাছউদ নতুন সংকটের মুখে আইসিসি হজের ভিসা দেওয়া শুরু আজ