জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায় – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ জুলাই, ২০২৬
৫:০৮ পূর্বাহ্ণ
40 ভিউ

জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৬ | ৫:০৮ 40 ভিউ
জুলাইর নিহত আবু সাঈদের নিজ ক্যাম্পাস রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এখনো বিভিন্ন কোটার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে পোষ্য কোটার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ শিক্ষার্থীরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে পোষ্য, মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধীসহ সরকার নির্ধারিত বিভিন্ন কোটার আওতায় শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি ও চূড়ান্ত ভর্তি-সংক্রান্ত নোটিশেও কোটাভিত্তিক ভর্তির বিষয়টি উল্লেখ রয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও সচেতন মহলে নতুন করে প্রশ্ন উঠেছে। যে বিক্ষোভের অন্যতম দাবি ছিল বৈষম্যমূলক কোটা ব্যবস্থার সংস্কার,তারই স্মৃতিবাহী বিশ্ববিদ্যালয়ে কেন এখনো কোটা পদ্ধতিতে ভর্তি অব্যাহত থাকবে? জুলাইর চেতনা ছিল মেধাভিত্তিক ও বৈষম্যহীন নিয়োগ ও ভর্তি ব্যবস্থা নিশ্চিত করা। তাই আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটাভিত্তিক ভর্তি চালু থাকা দুঃখ আর হতাশার। এক সাধারণ শিক্ষার্থী বলেন, “বর্তমানে প্রয়োজন একটি স্বচ্ছ, ন্যায়সংগত ও সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য ভর্তি ব্যবস্থা, যাতে একদিকে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত হয় এবং অন্যদিকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রের ইতিবাচক বৈষম্যের নীতিও যথাযথভাবে বাস্তবায়িত হয়। এই বিশ্ববিদ্যালয়ে এখনো কোটা ভর্তি প্রক্রিয়া লজ্জাজনক। আবু সাঈদ শুধু স্মৃতি নয়, এটি ন্যায্যতা ও সমঅধিকারের প্রতীক।” এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান বলেন, “অনেক বিশ্ববিদ্যালয়ে আছে তাই এখানেও আছে। এটি পুরো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সমন্বিত কমিটির সিদ্ধান্ত। এ বিষয়ে সমালোচনা হলে পুনঃবিবেচনা করা হবে।” জুলাইর চেতনা ছিল মেধার ভিত্তিতে সমঅধিকার প্রতিষ্ঠা করা। সাধারণ শিক্ষার্থীদের মতে, দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কী আছে বা নেই, সেটি বেরোবির জন্য আদর্শ হতে পারে না। ভর্তি প্রক্রিয়া শুরু হতেই প্রশাসনের এই কোটা বহাল রাখার সিদ্ধান্ত এখন সাধারণ শিক্ষার্থীদের মাঝে নতুন এক অসন্তোষের জন্ম দিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা