ছোটর্পদায় ঈদের দিনের নাটক-সিনেমা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ জুন, ২০২৫
১১:১৭ পূর্বাহ্ণ
144 ভিউ

ছোটর্পদায় ঈদের দিনের নাটক-সিনেমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ১১:১৭ 144 ভিউ
নাগরিক টিভিতে ঈদের দিন বিকেল ৫টায় প্রচার হবে বাংলা সিনেমা ‘দরদ’। অনন্য মামুনের পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের শাকিব খান ও ভারতের সোনাল চৌহান। দীপ্ত টিভিতে ঈদের দিন রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘বাবলার জাদুর বাক্স’। মারুফ হোসেন সজীবের পরিচালনায় নির্মিত এ নাটকে অভিনয় করেছেন খায়রুল বাসার ও প্রিয়ন্তী উর্বী। দুরন্ত টিভির ঈদের দিন বিকাল ৩টায় প্রচার হবে সিনেমা ‘হোটেল ট্রান্সিলভেনিয়া’। কাউন্ট ড্রাকুলা এক বিশাল হোটেল নির্মাণ করেন। একমাত্র কন্যা মেভিসের ১১৮তম জন্মদিন উপলক্ষ্যে সে সবাইকে তার হোটেলে নিমন্ত্রণ জানান। কিন্তু মানুষহীন এই হোটেলে যখন জোনাথন নামক এক যুবক ঢুকে পড়ে, তখনই শুরু হয় নতুন চমক। মাছরাঙা টিভিতে ঈদের দিন বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘ঘ্রাণ’। মাসরিকুল আলম রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা। চ্যানেল আইতে ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম 'চাঁদের হাট'। কে এম সোহাগ রানার রচনা ও পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ ও কেয়া পায়েল। তাদের সঙ্গে আরও রয়েছেন মুনিরা মিঠু, ড. এজাজ, কে এম সোহাগ রানা প্রমুখ। বৈশাখী টিভিতে ঈদের দিন রাত ৯টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘কাস্টিং আউচ’। পথিক সাধনের রচনা ও পরিচালনায় নির্মিত এ নাটকে অভিনয় করেছেন খায়রুল বাসার, রিয়া ঘোষ, নাদের চৌধুরী, হিমে হাফিজ প্রমুখ। এনটিভিতে ঈদের দিন বিকাল ৪টা ২০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘পোড়ামন-২’। রায়হান রাফির পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু প্রমূখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ