চীনে সাত দশকের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার – বর্ণমালা টেলিভিশন

চীনে সাত দশকের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ | ৭:০৩ 68 ভিউ
চীনে গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় একক স্বর্ণের মজুত আবিষ্কৃত হয়েছে। দেশটির উত্তর–পূর্বাঞ্চলে পাওয়া এই বিশাল স্বর্ণভান্ডারকে ১৯৪৯ সালের পর ইতিহাসের সবচেয়ে বড় স্বর্ণের খনি বলে ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত শুক্রবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় লিয়াওনিং প্রদেশের দাদোংগৌ এলাকায় অবস্থিত স্বর্ণ খনিতে মোট ১ হাজার ৪৪৪ দশমিক ৪৯ টন নিশ্চিত স্বর্ণের মজুত শনাক্ত করেছে। রাষ্ট্রীয় সূত্রে বলা হয়েছে, খনিটির অর্থনৈতিক সক্ষমতা যাচাইয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং এটিকে এখন উন্মুক্ত খনি হিসেবে উন্নয়ন ও উত্তোলনের জন্য প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি খনিটিকে ‘অতিবৃহৎ’ উন্মুক্ত স্বর্ণ খনি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭২০ মিটার উচ্চতার ওপর বিস্তৃত এই এলাকায় প্রায় ২ দশমিক ৫৮৬ বিলিয়ন টন আকরিক রয়েছে। প্রত্যেক টন আকরিক থেকে গড়ে ০ দশমিক ৫৬ গ্রাম স্বর্ণ উত্তোলন করা সম্ভব বলে ধারণা করা হচ্ছে। আরও জানা যায়, মাত্র ১৫ মাসের অনুসন্ধান কর্মযজ্ঞে খনিটির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এত দ্রুত এবং মানসম্মত অনুসন্ধানের উদাহরণ ভবিষ্যতে খনিজ সম্পদ অনুসন্ধানে একটি নতুন মডেল হিসেবে কাজ করবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?