চীনে অবৈধ সরবরাহ ঠেকাতে চিপের চালানে গোপন ট্র্যাকার বসাচ্ছে যুক্তরাষ্ট্র – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ আগস্ট, ২০২৫
৭:৩০ পূর্বাহ্ণ
184 ভিউ

চীনে অবৈধ সরবরাহ ঠেকাতে চিপের চালানে গোপন ট্র্যাকার বসাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫ | ৭:৩০ 184 ভিউ
চীনে অবৈধভাবে তথ্য স্থানান্তর শনাক্ত করার লক্ষ্যে গোপনে উন্নত এআই চিপ এবং সার্ভারের নির্বাচিত চালানে ট্র্যাকিং ডিভাইস স্থাপন করেছে মার্কিন কর্তৃপক্ষ। আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যুক্ত দুটি সূত্র রয়টার্সকে এই তথ্য দিয়েছেন । যেসব এআই চিপ মার্কিন রফতানি নিষেধাজ্ঞার আওতাধীন দেশ বা অঞ্চলে গোপনে পাঠানো হচ্ছে, সেগুলো শনাক্ত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বলে জানিওয়েছে সূত্রগুলো। তবে এটি সব চালানের ক্ষেত্রে নয়, শুধু যেসব চালান তদন্তের আওতায় রয়েছে, সেগুলোর ক্ষেত্রেই এই ব্যবস্থা প্রযোজ্য। ট্রাম্প প্রশাসন উন্নত আমেরিকান সেমিকন্ডাক্টরগুলোতে চীনাদের প্রবেশাধিকারের উপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করার চেষ্টা করার পরেও, চীনের ওপর চিপ রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাষ্ট্র কতটা পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপ তারই প্রমাণ। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বিমান যন্ত্রাংশসহ নানা রফতানি-নিয়ন্ত্রিত পণ্যে ট্র্যাকার ব্যবহার করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে সেমিকন্ডাক্টর চোরাচালান ঠেকাতেও এটি প্রয়োগ করা হয়েছে। ডেল ও সুপার মাইক্রো সার্ভারের কিছু চালানে এই ট্র্যাকার বসানো হয়েছে বলে এআই সার্ভার সরবরাহ চেইনের পাঁচজন ব্যক্তি নিশ্চিত করেছেন। এসব সার্ভারে এনভিডিয়া ও এএমডির তৈরি উন্নত চিপ ব্যবহৃত হয়। সাধারণত ট্র্যাকারগুলো চালানের প্যাকেজিংয়ের ভেতরে লুকিয়ে রাখা হয়। আবার কখনো কখনো বসানো হয় সার্ভারের ভেতরেও। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানিয়েছেন, ট্র্যাকারগুলো মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘন করে লাভবান ব্যক্তি এবং কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা গঠনে সহায়তা করতে পারে। লোকেশন ট্র্যাকার হলো একটি পুরনো তদন্তকারী হাতিয়ার যা মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলো রপ্তানি নিষেধাজ্ঞার অধীনে থাকা পণ্য, যেমন বিমানের যন্ত্রাংশ, ট্র্যাক করার জন্য ব্যবহার করে। ২০২৪ সালের একটি ঘটনার বর্ণনায় জানা গেছে, ডেল সার্ভারের এক চালানে বড় আকারের ট্র্যাকার শিপিং বক্সে এবং ছোট আকারের ট্র্যাকার প্যাকেজিং ও সার্ভারের ভেতরে ছিল। আরেক সরবরাহকারী দাবি করেছেন, অন্যান্য চিপ বিক্রেতারা এই ট্র্যাকার সরিয়ে ফেলার ছবি ও ভিডিও শেয়ার করেছেন। মার্কিন বাণিজ্য বিভাগের ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি ব্যুরো, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) এবং এফবিআই প্রায়শই এসব তদন্তে যুক্ত থাকে। তবে সংস্থাগুলো ট্র্যাকার বসানোর ইস্যুতে কোনো মন্তব্য করেনি। ডেল, এনভিডিয়া ও সুপার মাইক্রো—প্রায় কেউই এ বিষয়ে মন্তব্য করেনি। ডেল শুধু জানিয়েছে, তারা এমন কোনো সরকারি উদ্যোগের বিষয়ে অবগত নয়। ২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্র এনভিডিয়া, এএমডি ও অন্যান্য নির্মাতাদের উন্নত চিপ চীনে বিক্রি সীমাবদ্ধ করেছে। চীনের সামরিক আধুনিকীকরণ ঠেকাতে এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে দুর্বল করতে এ পদক্ষেপ নেওয়া হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ