চাঁদপুরে পাঙাশের ফাঁদসহ কারেন্টজাল জব্দ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫
১০:৫৭ পূর্বাহ্ণ
140 ভিউ

চাঁদপুরে পাঙাশের ফাঁদসহ কারেন্টজাল জব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ১০:৫৭ 140 ভিউ
চাঁদপুর সদরে মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৩টি পাঙাশ ধরার (ফাঁদ) চাই ও ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর রাজরাজেশ্বর ও গাজীর টেক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। রাত ১১টায় এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশ গ্রহণকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। তিনি বলেন, অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর। মেঘনা নদীর রাজরাজেশ্বর এলাকার মিনি কক্সবাজার থেকে গাজীর টেক পর্যন্ত অভিযান চালিয়ে তিনটি পাঙ্গাস মাছ ধরার চাই (ফাঁদ) এবং ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এই ঘটনায় কেউ আটক হয়নি। পরবর্তীতে এসব চাই ও জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী পরিচালক, সহকারী মৎস্য অফিসার, ক্ষেত্রসহকারী, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?