চট্টগ্রাম কাস্টমসে ঘুষকাণ্ডে নতুন মোড় – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫
৮:৩৪ পূর্বাহ্ণ
80 ভিউ

চট্টগ্রাম কাস্টমসে ঘুষকাণ্ডে নতুন মোড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৩৪ 80 ভিউ
চট্টগ্রাম কাস্টমসে ঘুষকাণ্ডে নতুন মোড়। পণ্য ছাড়ের সময় ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার মাইনুদ্দীন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলায় সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায়ও কারাগারে। বুধবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত মাইনুদ্দীনের জবানবন্দি রেকর্ড করেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রাম-১ কার্যালয়ের একটি টিম ছদ্মবেশে কাস্টমস হাউসে অভিযান চালায়। এ সময় হাতেনাতে ধরা পড়ে রাজীব রায় ও মাইনুদ্দীন। পরে দুজনকে থানায় হস্তান্তর করা হয়। দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, পণ্য ছাড় করানোর সময় ঘুষ নেওয়ার অভিযোগে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। মাইনুদ্দীন দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের মালিক আমির হোসেন জাপান থেকে ভাঙা প্লাস্টিক ও বাতিল অংশ আমদানি করেন। চালান ছাড়ের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে পণ্য ছাড়ে বিলম্ব এবং নিলামে বিক্রির হুমকি দেওয়া হয়। ঘুষের অভিযোগ দায়েরের পর দুদকের চট্টগ্রাম কার্যালয় বিশেষ অভিযান চালায়। গ্রেপ্তার দুজনকে থানায় হস্তান্তর করা হয়। মাইনুদ্দীন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। রাজীব রায় কারাগারে রয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত