গ্রিসে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

গ্রিসে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫ | ৮:২৪ 55 ভিউ
গ্রিসে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৩৮ জন অভিবাসী বহনকারী একটি নৌকা লেসবোস উপকূলে ডুবে যায়। লেসবোসের গেরা উপসাগর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া উপকূলের কাছ থেকে আরও ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বাতাসের কারণে ১ দশমিক ৫ মিটার ঢেউ উঠলে অভিবাসীদের বহনকারী নৌকাটি উপকূলের কাছে ধাক্কা খায়। পরবর্তীতে তা ডুবে যায়। বেঁচে ফেরাদের বেশিরভাগই আফ্রিকার দেশগুলো থেকে এসেছিলেন। তাদেরকে লেসবোর একটি অভ্যর্থনা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গ্রিসে সম্প্রতি অভিবাসী ও শরণার্থীদের আগমনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জুলাইয়ে দেশটি তাদের অভিবাসন নীতি কঠোর করে। উত্তর আফ্রিকা থেকে আসা মানুষদের আশ্রয় দাবি তিন মাসের জন্য স্থগিত করা হয়। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা অবশ্য ওই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এর মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ও ইউরোপ কাউন্সিল অন্যতম। সূত্র: রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, আরব নিউজ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই