গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩০ জুলাই, ২০২৬
৫:২৩ পূর্বাহ্ণ
40 ভিউ

গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৬ | ৫:২৩ 40 ভিউ
সাভারের চামড়া শিল্প নগরীতে তীব্র গ্যাস সংকটের কারণে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় অধিকাংশ ট্যানারির মেশিন চালু রাখা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে শিল্প মন্ত্রণালয়ের কাছে লিখিতভাবে সমাধানের আবেদন জানিয়েছে ট্যানারি মালিকরা। তবে এখনো কার্যকর কোনো উদ্যোগ না আসায় আর্থিক ক্ষতির পাশাপাশি সময়মতো বিদেশে পণ্য সরবরাহ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এতে রপ্তানি আদেশ বাতিল হওয়ার আশঙ্কাও বাড়ছে। সাভার চামড়া শিল্প নগরীর বিভিন্ন ট্যানারিতে দেখা গেছে, পশম ছাড়ানো কাঁচা চামড়া পলিথিন দিয়ে ঢেকে সংরক্ষণ করা হচ্ছে। গ্যাসের সংকটের কারণে সেগুলো নির্ধারিত প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে প্রক্রিয়াজাত করা যাচ্ছে না। প্রায় সব ট্যানারিতেই একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে। গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় অধিকাংশ সময় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকরা। কোথাও কোথাও আধুনিক যন্ত্রপাতির পরিবর্তে সনাতন পদ্ধতিতে সীমিত পরিসরে কাজ চালানো হচ্ছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মঘণ্টা কমে যাওয়ায় নিয়মিত বেতন পাওয়া নিয়েও উদ্বেগে রয়েছেন শ্রমিকরা। মালিকদের অভিযোগ, একাধিকবার শিল্প মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত সংকট নিরসনে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এরই মধ্যে কয়েকটি রপ্তানি আদেশ বাতিল হওয়ার ঘটনাও ঘটেছে বলে তারা জানান। এক ট্যানারি শ্রমিক জানান, প্রায় এক মাস ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। ফলে অধিকাংশ সময় মেশিন বন্ধ রাখতে হচ্ছে এবং কারখানার উৎপাদন কার্যত স্থবির হয়ে পড়েছে। এতে প্রতিষ্ঠান যেমন আর্থিক ক্ষতির মুখে পড়ছে, তেমনি শ্রমিকদের কাজের ধারাবাহিকতাও ব্যাহত হচ্ছে। ট্যানার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ বলেন, বর্তমান সংকট অব্যাহত থাকলে বিদেশি ক্রেতারা অন্য বাজারে চলে যেতে পারেন। একবার ক্রেতা হারালে তাদের ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হবে। তিনি বলেন, উৎপাদনের প্রতিটি ধাপে গ্যাস প্রয়োজন হলেও বর্তমানে কার্যক্রম প্রায় পুরোপুরি বন্ধ। তাই শিল্পটিকে টিকিয়ে রাখতে জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আহ্বান জানান তিনি। শিল্প সচিব আব্দুন নাসের খান বলেন, গ্যাস সরবরাহের বিষয়টি জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন। তবে সংকট সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে। তিনি জানান, শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, ট্যানারি শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তাদের মতে, সংকট মোকাবিলায় দ্রুত আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। লেদার ওয়ার্কিং গ্রুপের সাবেক অডিটর আফজাল হোসাইন বলেন, জ্বালানির নিশ্চয়তা নিশ্চিত করা গেলে বিদেশি বিনিয়োগ, দেশীয় উৎপাদন এবং সামগ্রিক অর্থনীতি ইতিবাচকভাবে এগিয়ে যাবে। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে দ্রুত ও কার্যকর সমন্বয় প্রয়োজন। এদিকে খাতসংশ্লিষ্টরা সাভার চামড়া শিল্প নগরীতে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা