গোপনে বাগদান সেরেছেন রাশমিকা-বিজয় – বর্ণমালা টেলিভিশন

গোপনে বাগদান সেরেছেন রাশমিকা-বিজয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০৯ 100 ভিউ
দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। প্রেমের সম্পর্ক নিয়ে বহুবার সংবাদের শিরোনামে এসেছেন। যদিও তাদের সম্পর্ক নিয়ে দু’জনই সবসময় চুপচাপ থেকেছেন। তবে একসঙ্গে ছুটি কাটানোর ছবি আর ঘন ঘন জনসমক্ষে উপস্থিত হওয়া জল্পনাকে বারবার উসকে দিয়েছে। এবার রাশমিকার আঙুলে নতুন আংটি দেখে আবারও নেটদুনিয়ায় গুঞ্জন তুঙ্গে। নেটিজেনদের ধারণা, বহুদিনের জল্পনাকে সত্যি করে এবার সেই সম্পর্কে সিলমোহর দিয়েছেন এই তারকা জুটি! গোপনে সেরেছেন বাগদান! এদিকে রাশমিকার অনুরাগীরা মনে করেন, মনের অনুভূতি আটকে রাখতে পারেন না নায়িকা। তাই বিজয়ের প্রসঙ্গ উঠলেই তার একগাল হাসি বুঝিয়ে দেয় সব। অন্যদিকে বিজয়ও জানিয়েছিলেন, তিনি একটি সম্পর্কে আছেন। কিন্তু কার সঙ্গে, তা খোলাসা করেননি। এর পর থেকেই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস নাউ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে রাশমিকার কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে, রাশমিকার পরনে সাদা শার্ট ও নীল রঙের ডেনিম। চোখে রোদচশমা। এমন স্নিগ্ধ সাজের মধ্যে অনুরাগীদের নজর পড়ে রাশমিকার আঙুলে। অনামিকায় হীরার আংটি। এই আংটি ঘিরেই তৈরি হয়েছে অনুরাগীদের কৌতূহল। চলতি বছর জুন মাসেই খবর ছড়িয়েছিল, বিজয় ও রাশমিকা নাকি বিয়ের প্রস্তুতি নিয়েছেন। রাশমিকা তার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন। অভিনেত্রীর পরনে কাঁচা হলুদ ও গোলাপি রঙের শাড়ি ছিল। আর তা দেখেই বিয়ের জল্পনা শুরু হয়েছিল। এই ছবির সঙ্গে রাশমিকা লিখেছিলেন, ‘এই ছবিতে সব কিছু আমার খুব প্রিয়। শাড়ির রং, এই জায়গা আর যেই নারী আমাকে এই শাড়ি উপহার দিয়েছেন, তিনিও আমার খুব প্রিয়। যে ছবিগুলো তুলে দিয়েছে, সেই চিত্রগ্রাহকও আমার খুব প্রিয়। এই ছবির কোনো বিকল্প নেই।’ কিন্তু নেটিজেনদের চোখ এড়ায় না কিছুই। তারা চেনেন বিজয় দেবরকোন্ডার বাড়ির অন্দরমহল। প্রায়ই এই একই জায়গা থেকে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন অভিনেতা। তাই তারা নিশ্চিত, এই বাড়ি বিজয়েরই। তাহলে কি বাগদান সেরে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী তারকাজুটি? ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে বিজয়-রাশমিকাকে একসঙ্গে দেখা যায়। দু’জনের ভক্তদের উদ্দেশে হাত নাড়ানোর ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিজয় ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বিজয় লিখেছিলেন, ‘অপরিসীম সম্মান! স্বাধীনতা দিবসে ভারতীয় তেরঙায় রাঙানো হলো এম্পায়ার স্টেট বিল্ডিং। এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।’ ভক্তদের সবচেয়ে উচ্ছ্বসিত করেছে প্যারেডের সেই মুহূর্ত, যখন কিছু সময়ের জন্য রাশমিকা ও বিজয়কে হাত ধরাধরি করতে দেখা যায়। ফলে তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরদার হয়েছে। শোনা যাচ্ছে, শিগগিরই ‘ভিডি-১৪’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে রাশমিকা ও বিজয়কে। এর আগে তারা একসঙ্গে অভিনয় করেছেন ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ ছবিতে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা