গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মিশর যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী – বর্ণমালা টেলিভিশন

গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মিশর যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫ | ৮:১৫ 66 ভিউ
গাজায় যুদ্ধবিরতি চুক্তির উদ্দেশ্যে ইসরায়েল ও হামাসের মধ্যকার আলোচনায় অংশ নিতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান মিশরের রেড সি উপকূলীয় শহর শারম আল-শেইখে যাচ্ছেন। আজ বুধবার (৮ অক্টোবর) এই সফরে যাবেন তিনি। এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতিতে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, ‘গাজা আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রধানমন্ত্রীর এই সফর। এটি মধ্যস্থতাকারী দেশগুলোর সংকল্পের বহিঃপ্রকাশ। দেশগুলো একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে বদ্ধপরিকর।’ তিনি আরও বলেন, ‘এটি চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার একটি অংশ। উদ্দেশ্য হলো- গাজা উপত্যকায় ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটানো।’ হামাস ও ইসরায়েল মঙ্গলবার শারম আল-শেইখে পরপর দ্বিতীয় দিনের মতো পরোক্ষ আলোচনায় বসে। আলোচনার লক্ষ্য হচ্ছে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০-দফা গাজা পরিকল্পনার ভিত্তিতে চলছে এই আলোচনা। ট্রাম্পের ঘোষিত এই পরিকল্পনায় রয়েছে: - সব ইসরায়েলি বন্দির মুক্তি, - এর বিনিময়ে ফিলিস্তিনি বন্দিমুক্তি, - হামাসের নিরস্ত্রীকরণ - এবং গাজা পুনর্গঠনের প্রস্তাব। - হামাস প্রস্তাবনাটি নীতিগতভাবে মেনে নিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রায় ৬৭ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই নিরন্তর বোমা বর্ষণে গাজা কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া সৃষ্টি হয়েছে গণচলাচল, অনাহার, ও রোগব্যাধির বিস্তার। কাতার, মিশর ও অন্যান্য আন্তর্জাতিক পক্ষসমূহ এই সংকট নিরসনে জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি