গবেষণাকেন্দ্র থেকে পালিয়ে গেল ৪৩ বানর – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩১ আগস্ট, ২০২৫
৭:৩৫ পূর্বাহ্ণ
91 ভিউ

গবেষণাকেন্দ্র থেকে পালিয়ে গেল ৪৩ বানর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ | ৭:৩৫ 91 ভিউ
যুক্তরাষ্ট্রের একটি গবেষণাগার থেকে ৪৩টি বানর পালিয়ে গেছে। গবেষণাগারের এক রক্ষণাবেক্ষণকারী খাঁচার দরজা খোলা রাখলে বানরগুলো পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের লোকান্ট্রি এলাকায়। গবেষণাগার কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি বলছে, খাঁচায় ৫০টি বানর ছিল। এর মধ্যে ৪৩টি পালিয়েছে। ৭টি থেকে গেছে। বানরদের খাওয়ার মতো খুব বেশি কিছু জঙ্গলে নেই। তারা আপেল পছন্দ করে, যা তারা সেখানে মিলবে না। ফলে আগামী এক-দুই দিনের ভেতর তারা ফিরে আসবে বলে আশা করা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, বানরগুলোকে তত্ত্বাবধান করত আলফা জেনেসিস নামের একটি কোম্পানি। চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার কাজে বানরসহ বিভিন্ন প্রাণী লালন–পালন করে প্রতিষ্ঠানটি। পুলিশ জানিয়েছে, ঘটনার পর রিসাস ম্যাকাক প্রজাতির বানরগুলোকে ধরার চেষ্টা চলছে। বানরগুলো নিখোঁজ হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া বানর দেখামাত্র কর্তৃপক্ষকে জানানোর অনুরোধও করা হয়েছে। পুলিশ বলছে, পালিয়ে যাওয়া বানরগুলো কম বয়সী স্ত্রী বানর। এদের একেকটির ওজন প্রায় ৭ পাউন্ড (৩ কেজি ২০০ গ্রাম) করে। স্থানীয় পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, বানরের দলটিকে শনাক্ত করা গেছে এবং তাদের খাবারের লোভ দেখানোর চেষ্টা চলছে। বানরগুলোকে ধরতে এলাকাটিতে ফাঁদ পাতা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ নিযুক্ত আছে। প্রাণীগুলোকে শনাক্ত করার চেষ্টায় থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। আলফা জেনেসিসের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেগ ওয়েস্টারগার্ড বলেন, বানরের পালিয়ে যাওয়ার ঘটনাটি ‘হতাশাজনক’। আশা করছি বানরগুলো নিজে নিজেই খাঁচায় ফিরবে। তথ্য বলছে, গবেষণাকেন্দ্র থেকে বানর পালানোর ঘটনা এটি প্রথম নয়। ২০১৬ সালেও এমন ঘটনা ঘটেছিল। তখন ১৯টি বানর পালিয়ে যায়। প্রায় ছয় ঘণ্টা পর তাদের ফিরিয়ে আনা হয়। তারও দুই বছর আগে প্রাইমেট বর্গের ২৬টি প্রাণী গবেষণাগার থেকে পালিয়ে গিয়েছিল। সূত্র: বিবিসি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ