নিউজ ডেক্স
আরও খবর
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও
‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’
সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ
রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে
শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টির আভাস
খোঁজ মিলল সেই ডিজিএমের, কোথায় ছিলেন তিনি
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নিখোঁজ জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমানের সন্ধান মিলেছে। রোববার (৬ জুলাই) সকালে তিনি বাসায় ফিরেছেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন সাংবাদিকদের তথ্যটি নিশ্চিত করেন।
মুশফিকুরের পরিবারের বরাত দিয়ে ওসি সাজ্জাদ বলেন, কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন ডিজিএম মুশফিকুর রহমান। ভুল করে বাসায় মোবাইল ফোন রেখে তিনি বের হয়েছিলেন।
এর আগে তার সন্ধান চেয়ে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ভুক্তভোগীর পরিবার।
পরিবার পুলিশকে জানায়, শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার পর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে খিলক্ষেতের পূর্ব নামাপাড়ার নিজ বাসা থেকে বের হন মুশফিকুর রহমান। ওই সময় তিনি সঙ্গে নিজের মুঠোফোন না নিয়েই বের হয়েছিলেন। এরপর থেকে আর বাসায় ফেরেননি।
পরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে, বাসার পাশের মসজিদেও জুমার নামাজ পড়েননি মুশফিকুর রহমান।
সন্ধান পাওয়ার আগেই খিলক্ষেত থানা পুলিশ এর সত্যতা পায়। ওসি সাজ্জাদ হোসেন জানান, মুশফিকুর রহমান নামাজ আদায়ের কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন। তবে তিনি মসজিদে যাননি, এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।