খুলনায় বিএনপি অফিসে গুলি-বোমা হামলা, নিহত ১ – বর্ণমালা টেলিভিশন

খুলনায় বিএনপি অফিসে গুলি-বোমা হামলা, নিহত ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ | ৭:০৫ 42 ভিউ
খুলনার আড়ংঘাটায় বিএনপির স্থানীয় দলীয় কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইমদাদুল নামে একজনের মৃত্যুসহ দুই বিএনপি নেতা আহত হয়েছেন। রোববার (০২ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন স্থানীয় বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। হামলায় যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখ ও মিজানুর রহমান নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। আমরা সকল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। কুয়েট ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশের ফরেনসিক টিম ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেছে।’ জানা গেছে, বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে দলীয় নেতা-কর্মীরা গুরুতর আহতাবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে দুর্বৃত্তরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু বলেন, ঘটনার সময় আমি ফুলবাড়িগেটে ছিলাম। শুনেছি আমাদের সাংগঠনিক সম্পাদক মামুনকে দুর্বৃত্তরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন সরকারের শপথে ভারত থেকে আসছেন ওম বিড়লা ও বিক্রম মিশ্রি ভেনিজুয়েলা সফরের ঘোষণা ট্রাম্পের, বললেন সম্পর্ক ‘দশে দশ’ ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নাইজেরিয়ায় ৩ গ্রামে বন্দুকধারীদের তাণ্ডব: কয়েক ডজন মানুষকে হত্যা ও অগ্নিসংযোগ শফিকুর রহমান–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মেঘলার জোড়া আঘাতে জয় দিয়ে শুরু বাংলাদেশের ৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিলেন তারেক রহমান বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান এককভাবে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী ভূমিধস জয়ে ১৮ বছর পর বিএনপির হারানো আসন পুনরুদ্ধার করলেন জিন্নাহ নতুন সরকারের শপথ পড়াবেন কে? ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কে কত ভোটের ব্যবধানে জিতেছেন বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?