কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ জুলাই, ২০২৬
৫:১৪ পূর্বাহ্ণ
32 ভিউ

কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৬ | ৫:১৪ 32 ভিউ
পবিত্র কোরআনে যেখানে ‘ক্ষতি’ (খুসরান)-এর কথা এসেছে, তা মূলত দ্বিনের ক্ষতিকেই বোঝায়। আর কোরআনের ভাষায় ‘ক্ষতিগ্রস্ত’ তারাই, যারা নিজেদের আখিরাত হারিয়েছে। কোরআনের চোখে ক্ষতিগ্রস্তদের নিয়ে আলোচনা করা হলো— যারা কুফরিতে নিমজ্জিত: আল্লাহ তাআলার প্রতি কুফরই সর্ববৃহৎ ক্ষতি। কারণ এটি এমন এক ক্ষতি, যা চিরস্থায়ী এবং মানুষকে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে। আল্লাহ তাআলা বলেন, যারা মিথ্যায় বিশ্বাস করেছে এবং আল্লাহকে অস্বীকার করেছে, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। (সুরা : আল-আনকাবুত, আয়াত : ৫২) সম্পদ ও সন্তান কিছু মানুষের ক্ষতির কারণ : নুহ (আ.) তাঁর জাতির কাফেরদের সম্পর্কে বলেছিলেন, তারা আমার অবাধ্য হয়েছে এবং এমন লোকদের অনুসরণ করেছে, যাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তাদের ক্ষতিই বৃদ্ধি করেছে। (সুরা : নুহ, আয়াত : ২১) আল্লাহর সৃষ্টিগত নিদর্শন থেকে শিক্ষা না নেওয়া : যে কুফর মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়, তার মধ্যে অন্যতম হলো আল্লাহর সৃষ্টিগত নিদর্শন এবং শরিয়তের বিধানসমূহ অস্বীকার করা। আল্লাহ বলেন, ‘যারা আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করেছে তারাই ক্ষতিগ্রস্ত। (সুরা : আয-যুমার, আয়াত : ৬৩) মনগড়া কাজ করা ও আত্মমুগ্ধ হওয়া: কিছু মানুষ এমন অনেক কাজ করে, যেগুলোকে তারা সৎকর্ম বলে মনে করে। কিন্তু তাদের সেই পরিশ্রম দুনিয়াতেই সীমাবদ্ধ থাকে, আখিরাতে তা তাদের কোনো উপকারে আসে না। আল্লাহ তাআলা বলেন, বলুন, আমি কি তোমাদের এমন লোকদের সংবাদ দেব, যারা কর্মের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? তারা হলো সেইসব মানুষ, যাদের সমস্ত প্রচেষ্টা দুনিয়ার জীবনেই ব্যর্থ হয়েছে, অথচ তারা মনে করে যে তারা খুব ভালো কাজ করছে। (সুরা : আল-কাহফ, আয়াত : ১০৩-১০৪) দুনিয়ার স্বার্থে ঈমান আনা: মানুষের মধ্যে এমনও আছে, যার ঈমান শুধু দুনিয়ার স্বার্থের জন্য। ঈমানের মাধ্যমে যদি সে ধন-সম্পদ, মর্যাদা বা সুখ-স্বাচ্ছন্দ্য লাভ করে, তবে সে দ্বিনের ওপর অটল থাকে। কিন্তু ঈমানের কারণে যদি কোনো পরীক্ষা বা কষ্ট আসে, তবে সে মুখ ফিরিয়ে নেয়। এরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কারণ তারা ঈমানকে দুনিয়া অর্জনের উপায় বানিয়েছে, অথচ দুনিয়াকে ঈমানের সেবায় নিয়োজিত করেনি। আল্লাহ বলেন, মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে, যারা দ্বিধাগ্রস্তভাবে আল্লাহর ইবাদত করে। যদি তার কোনো কল্যাণ হয়, তবে সে তাতেই সন্তুষ্ট থাকে; আর যদি কোনো পরীক্ষায় পড়ে, তবে সে মুখ ফিরিয়ে নেয়। সে দুনিয়া ও আখিরাত—উভয়ই হারায়। এটাই সুস্পষ্ট ক্ষতি। (সুরা : হজ, আয়াত : ১১) কোরআনে আরো কিছু কাজকে বিশেষভাবে ক্ষতির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যাতে মানুষ সেগুলো থেকে সতর্ক থাকে। এর মধ্যে আছে- অন্যায়ভাবে নিরপরাধ মানুষ হত্যা: আল্লাহ বলেন, সে নিজের ভাইকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। (সুরা : আল-মায়িদা, আয়াত : ৩০) দারিদ্র্য বা লজ্জার ভয়ে সন্তান হত্যা: আল্লাহ বলেন, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নির্বুদ্ধিতাবশত ও অজ্ঞতার কারণে নিজেদের সন্তানদের হত্যা করেছে। (সুরা : আল-আনআম, আয়াত : ১৪০) আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা: আল্লাহ বলেন, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। (সুরা : আল-বাকারা, আয়াত : ২৭) আল্লাহর শাস্তি থেকে নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করা: আল্লাহ বলেন, আল্লাহর কৌশল থেকে শুধু ক্ষতিগ্রস্তরাই নিজেদের নিরাপদ মনে করে। (সুরা : আল-আরাফ, আয়াত : ৯৯) আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়ে পড়া: আল্লাহ বলেন, হে মুমিনরা! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে বিমুখ না করে। আর যে এমন করবে, তারাই ক্ষতিগ্রস্ত। (সুরা : আল-মুনাফিকুন, আয়াত : ৯) আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করা: আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালক সম্পর্কে তোমাদের এই কুধারণাই তোমাদের ধ্বংস করেছে। ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছ। (সুরা : ফুসসিলাত, আয়াত : ২৩) কাফেরদের এমনভাবে অনুসরণ করা: আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা! যদি তোমরা কাফেরদের আনুগত্য করো, তবে তারা তোমাদের পিছিয়ে দেবে, আর তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসবে। (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪৯) আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করা ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন: আল্লাহ তাআলা ইরশাদ করেন, সেই সকল লোক, যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি পরিপক্ব করার পরও ভেঙে ফেলে এবং যেই সম্পর্ক রক্ষা করতে তিনি আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি বিস্তার করে; বস্তুত এমন সব লোক অতি ক্ষতিগ্রস্ত। (সুরা : বাকারা, আয়াত : ২৭) এখানে আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার বলতে মানুষ সৃষ্টির বহু আগে সব রুহ একত্র করে যে অঙ্গীকার নেওয়া হয়েছিল তা বোঝানো হয়েছে। সুরা আরাফের ১৭২ নম্বর আয়াতে তার বিশদ বর্ণনা রয়েছে। ইরশাদ হয়েছে, (হে রাসুল! মানুষকে সেই সময়ের কথা স্মরণ করিয়ে দাও) যখন তোমার রব আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদের বের করেছিলেন এবং তাদের নিজেদের সম্পর্কে সাক্ষী বানিয়েছিলেন। (আর জিজ্ঞেস করেছিলেন যে) আমি কি তোমাদের রব নই? সবাই জবাব দিয়েছিল, কেন নয়? আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি। (এবং এই স্বীকারোক্তি আমি এ জন্য নিয়েছিলাম,) যাতে কেয়ামতের দিন তোমরা বলতে না পারো যে আমরা তো এ বিষয়ে অনবহিত ছিলাম। (সুরা : আরাফ, আয়াত : ১৭২) এভাবে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পাঠানোর আগেই তাদের থেকে তাঁর আনুগত্যের প্রতিশ্রুতি নিয়েছিলেন। এভাবেই কোরআন আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত ক্ষতি ধন-সম্পদ, পদমর্যাদা বা পার্থিব সুযোগ-সুবিধা হারানো নয় বরং ঈমান, দ্বিন ও আখিরাত হারিয়ে ফেলা। আর প্রকৃত সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আখিরাতে মুক্তি লাভ করা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব