কেন রাশিয়ার তেল কেনা বন্ধ করছেন না মোদি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৮ আগস্ট, ২০২৫
৫:২৫ অপরাহ্ণ
162 ভিউ

কেন রাশিয়ার তেল কেনা বন্ধ করছেন না মোদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ | ৫:২৫ 162 ভিউ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি জটিল ভারসাম্যমূলক কাজ করছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ নেতা ভ্লাদিমির পুতিন– উভয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চাচ্ছেন। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতকে একটি নিরপেক্ষ পক্ষ হিসেবে দাবি করছেন, যা মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপকারী পশ্চিমা দেশগুলোর হতাশার কারণ। এখন মনে হচ্ছে, ট্রাম্প তাঁর ধৈর্য হারিয়ে ফেলেছেন। ট্রাম্পের দাবি, মোদিকে অবশেষে একটি পক্ষ বেছে নিতে হবে। রাশিয়ার কাছ থেকে ভারত সস্তায় যে তেল কিনছে, এর বিরোধিতা করছেন তিনি। গতকাল বুধবার সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও মোদি– উভয়ে এককালে তাদের বন্ধুত্বকে উষ্ণ ভাষায় তুলে ধরেছেন। এসব এখন অতীত। গত সোমবার সিএনবিসির সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প অঙ্গীকার করেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে’ ভারতের ওপর ‘যথেষ্ট পরিমাণে’ শুল্ক বাড়ানো হবে। কারণ, তারা এখনও রুশ তেল কিনছে। নতুন শুল্ক হার কী হবে, তা স্পষ্ট নয়। নতুন হুমকিটি এসেছে গত সপ্তাহে ভারতীয় পণ্যের আমদানি শুল্ক ন্যূনতম ২৫ শতাংশ ঘোষণার পর। গত সপ্তাহে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘তারা (ভারত) সব সময় তাদের সামরিক সরঞ্জামের বড় অংশ রাশিয়া থেকে কিনেছে। চীনের মতো রুশ জ্বালানির বৃহত্তম ক্রেতা ভারত। এগুলো এমন একসময় ঘটছে, যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক।’ তবে ভারত সরকারও অনড় অবস্থানে রয়েছে। বিশ্বের অনেক দেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে এগিয়ে এলেও বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত তা করেনি। তারা যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘অযৌক্তিক’ বলেছে। রুশ ইউরেনিয়াম কেনার প্রশ্ন এড়িয়ে গেলেন ট্রাম্প হিন্দুস্তান টাইমস জানায়, রাশিয়া থেকে কেন ইউরেনিয়াম ও সার আমদানি করছে যুক্তরাষ্ট্র, তা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এ বিষয়ে তিনি অবগত নন। বিষয়টি জেনে বলতে হবে। গত মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক সম্পর্কে কথা বলছিলেন ট্রাম্প। তখন ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানো নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। আদানিকে বাঁচাতেই মোদির নীরবতা– দাবি রাহুলের যুক্তরাষ্ট্রে আদানি গ্রুপের বিরুদ্ধে চলমান দুর্নীতি তদন্তের কারণেই মোদি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ‘কঠোর অবস্থান’ নিতে পারছেন না বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ট্রাম্পের হুমকির পরও মোদি তাঁর সামনে কথা বলছেন না। কারণ, যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। ওই তদন্তে মোদি, আদানি ও রাশিয়ার তেলের লেনদেন নিয়ে আর্থিক সম্পর্ক ফাঁস হওয়ার শঙ্কা রয়েছে। রাহুল গান্ধীর দাবি, এ তদন্তের কারণেই মোদির ‘হাত বাঁধা’। যুক্তরাষ্ট্রের তদন্ত মোদি সরকারের দুর্নীতির পর্দা ফাঁস করতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ