কিয়েভে হামলার পর রুশ রাষ্ট্রদূতকে তলব করছে যুক্তরাজ্য ও ইইউ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৮ আগস্ট, ২০২৫
৯:৪৩ অপরাহ্ণ
75 ভিউ

কিয়েভে হামলার পর রুশ রাষ্ট্রদূতকে তলব করছে যুক্তরাজ্য ও ইইউ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ | ৯:৪৩ 75 ভিউ
কিয়েভে রাশিয়ার হামলার পর রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। ইউক্রেনের রাজধানীতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়া। এতে অন্তত ১৮ জন – যার মধ্যে চারজন শিশু – নিহত হয়েছে। হামলায় ব্রিটিশ কাউন্সিলের কার্যালয় ও ইউরোপীয় ইউনিয়নের দপ্তরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার এই হামলাকে ‌‘অর্থহীন’ বলে উল্লেখ করে অভিযোগ করেছেন, রাশিয়া ‘শান্তির আশা ধ্বংস করছে’। পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘মস্কোর হামলায় বেসামরিক মানুষ নিহত হয়েছে, বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কিয়েভে ব্রিটিশ কাউন্সিল ও ইইউ দপ্তরও রয়েছে। আমরা রুশ রাষ্ট্রদূতকে তলব করেছি। হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে।’ ধারণা করা হচ্ছে, রাশিয়ার যুক্তরাজ্যে রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন কর্মকর্তাদের (মন্ত্রী নয়) সঙ্গে বৈঠকে অংশ নেবেন। একইভাবে, ইউরোপীয় ইউনিয়নও তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাচ্ছে কিয়েভে হামলার ঘটনার পর।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত