কিমের প্রিয় কন্যাকে নিয়ে চীন সফর, কেন এত আলোচনা? – বর্ণমালা টেলিভিশন

কিমের প্রিয় কন্যাকে নিয়ে চীন সফর, কেন এত আলোচনা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:১৮ 99 ভিউ
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বর্তমানে বেইজিং সফরে আছেন। এই সফরে উত্তর কোরিয়ার প্রধান মিত্র চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন কিম। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, তার এই সফরের আরেকটি উদ্দেশ্য হলো, মেয়েকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে পরিচয় করানো। পারিবারিক প্রথা ভেঙে ২০২২ সালে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন প্যারেডে মেয়েকে নিয়ে প্রকাশ্যে এসেছিলেন কিম। তখনই জু আয়ে সারা বিশ্বের নজর কাড়ে। বলা হচ্ছিল, তবে কি কিম পরিবারের উত্তরসূরি হিসেবে উত্তর কোরিয়ার পরবর্তী কান্ডারি হতে যাচ্ছে জু-আয়ে? এবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সফরে বাবার সফরসঙ্গী হয়ে আলোচনায় এসেছে জু-আয়ে। কিম জং-উনের পরিবার বা তার সন্তানদের নাম ও বয়স নিয়ে উত্তর কোরিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করেন, বেইজিংয়ে কিমের পেছনে ট্রেন থেকে যে কিশোরীকে নামতে দেখা গেছে, সেটা তার মেয়ে জু আয়ে। জু আয়ের বয়স আনুমানিক ১২ বছর। সে কিমের একমাত্র সন্তান, যে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে। গণমাধ্যম তাকে ‘প্রিয় কন্যা’ বলে ডাকে। দক্ষিণ কোরিয়ার বিশ্লেষকদের মতে, কিম তার মেয়েকে উত্তরসূরি হিসেবে গড়ে তুলছেন। তবে তিনি যেকোনো সিদ্ধান্ত অনেক ভেবে-চিন্তে নেন। আবার অনেকে বলেছেন, চীন সফরে মেয়েকে সঙ্গে নেওয়া একটি বড় ধরনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে এত বড় আন্তর্জাতিক সমাবেশে, যেখানে বিশ্বের বড় বড় নেতারা উপস্থিত থাকবেন, সেখানে জুকে বিশ্বের সামনে পরিচিত করানোর বিশেষ কারণ আছে। যুক্তরাষ্ট্রভিত্তিক স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়ার নেতৃত্ববিষয়ক বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেন বলেন, এ মুহূর্তে উত্তর কোরিয়ার পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে জু আয়ে। তিনি আরও বলেন, সে এখন প্রটোকলসংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা অর্জন করছে, যা তাকে উত্তর কোরিয়ার পরবর্তী নেতা বা মূল ক্ষমতাধরদের একজন হিসেবে দায়িত্ব পালনে সহায়তা করবে। সিউলভিত্তিক ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের সাবেক প্রেসিডেন্ট ইয়াং মুজিন বলেন, সম্ভবত কিম মেয়েকে চীনের নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন। কারণ চীন উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। সিউলভিত্তিক সেজং ইনস্টিটিউটের উত্তর কোরিয়া বিশেষজ্ঞ চোং সিয়ং-চ্যাং বলেন, বেইজিং রেলওয়ে স্টেশনের দৃশ্য দেখে বোঝা গেছে-জু অ্যায়ে কেবল দেশে নয়, বিদেশেও তাকে উত্তর কোরিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এখন পর্যন্ত জু আয়েকে কিমের সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করছে। যদিও পুরুষপ্রধান রাজবংশের শীর্ষ পদে শেষ পর্যন্ত কোনো নারীকে দেখা যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সূত্র : রয়টার্স

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?