কারাবন্দিদের তালিকা বিনিময় করল পাকিস্তান ও ভারত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ জুলাই, ২০২৫
১০:৩৬ পূর্বাহ্ণ
151 ভিউ

কারাবন্দিদের তালিকা বিনিময় করল পাকিস্তান ও ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৫ | ১০:৩৬ 151 ভিউ
পাকিস্তান ও ভারত মঙ্গলবার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একে অপরের হেফাজতে থাকা বন্দিদের তালিকা বিনিময় করেছে। মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এআরওয়াই নিউজ। এক সংবাদ বিবৃতিতে পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, ‘পাকিস্তান সরকার ইসলামাবাদে ভারতের হাই কমিশনের একজন প্রতিনিধির কাছে ১৯৩ জন জেলে ও ৫৩ জন অন্যান্য বন্দিসহ পাকিস্তানি কারাগারে থাকা ২৪৬ জন ভারতীয় বন্দির তালিকা হস্তান্তর করেছে।’ এদিকে, ভারত সরকার নয়া দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের একজন কর্মকর্তার কাছে ভারতীয় কারাগারে থাকা পাকিস্তানি বন্দিদের তালিকা হস্তান্তর করেছে। তালিকা অনুযায়ী, ভারতীয় কারাগারে ৮১ জন জেলে ও ৩৮২ জন অন্যান্য বন্দিসহ মোট ৪৬৩ জন পাকিস্তানি বন্দি রয়েছে। ২০০৮ সালের কনসুলার অ্যাক্সেস চুক্তির আওতায় এই তালিকা বিনিময় করা হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি ও ১ জুলাই উভয় দেশ একে অপরের হেফাজতে থাকা বন্দিদের তালিকা বিনিময় করবে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, পাকিস্তান সরকার ভারতের কাছে অনুরোধ করেছে, যেসব পাকিস্তানি বন্দি সাজা শেষ করেছেন তাদের মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠাতে। ভারতীয় কর্তৃপক্ষকে ভারতীয় কারাগারে থাকা মানসিক প্রতিবন্ধী ও শারীরিকভাবে অক্ষম পাকিস্তানি বন্দিদের সনাক্তকরণের জন্য বিশেষ কনসুলার অ্যাক্সেস দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মুখপাত্র বলেন, ‘যেসব পাকিস্তানি বন্দিকে এখনো কনসুলার অ্যাক্সেস দেওয়া হয়নি, তাদের তা অবিলম্বে দেওয়া উচিত।’ মুখপাত্র আরও জানান, মুক্তি ও দেশে ফেরার অপেক্ষায় থাকা সব পাকিস্তানি বা পাকিস্তানি হিসেবে বিশ্বাসযোগ্য বন্দিদের নিরাপত্তা, সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করার জন্য ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী