কানাডার এমপি পদ থেকে পদত্যাগ করলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

কানাডার এমপি পদ থেকে পদত্যাগ করলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬ | ৭:২৮ 6 ভিউ
কানাডার সাবেক ফেডারেল মন্ত্রী ও রোজডেল এলাকার এমপি ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেছেন। গত বছর কানাডার ফেডারেল নির্বাচনের আগে ও পরে তিনি ছিলেন ব্যাপকভাবে আলোচিত ছিলেন। এছাড়াও তিনি ইউক্রেনে ফান্ড পাঠানোর ক্ষেত্রেও ছিলেন সমালোচিত। ক্রিস্টিয়া ঘোষণা দিয়েছেন যে, তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অর্থনৈতিক উন্নয়নবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরই তিনি এই সিদ্ধান্ত নেন। প্রসঙ্গত, সোমবার রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফ্রিল্যান্ড তার পদত্যাগের কথা জানান। এর আগে একই দিন প্রেসিডেন্ট জেলেনস্কি তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন। ফ্রিল্যান্ড বলেন, আজকের বিশ্বে গণতন্ত্র রক্ষার লড়াইয়ের অগ্রভাগে রয়েছে ইউক্রেন। এই কাজে অবৈতনিকভাবে অবদান রাখার সুযোগ পেয়ে আমি সম্মানিত। আমার নির্বাচনি এলাকার মানুষ যে আস্থা ও সমর্থন আমাকে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তিনি আরও জানান, কানাডা সরকারের ইউক্রেন পুনর্গঠনবিষয়ক বিশেষ প্রতিনিধি পদ থেকেও তিনি সরে দাঁড়াচ্ছেন। গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মার্ক কার্নির মন্ত্রিসভা ছাড়ার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে কনজারভেটিভ এমপি মাইকেল চংসহ বিরোধী দলের একাধিক নেতা বলেন, একজন কানাডীয় এমপি একইসঙ্গে কোনো বিদেশি সরকারের উপদেষ্টা হতে পারেন না। চং বলেন, তাকে একটি বেছে নিতে হবে—এমপি পদ অথবা উপদেষ্টা পদ। ফ্রিল্যান্ড জানান, ইউক্রেনের এই ভূমিকা অবৈতনিক ও খণ্ডকালীন। তিনি ২২ ডিসেম্বর জেলেনস্কির কাছ থেকে প্রস্তাব পান এবং ২৪ ডিসেম্বর কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে বিষয়টি জানান। এছাড়া তিনি চলতি বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি পদ গ্রহণের পরিকল্পনাও ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যুদ্ধপরবর্তী ইউক্রেন পুনর্গঠনে ফ্রিল্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার ভাষায়, বিনিয়োগ আকর্ষণ ও অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রে তার অভিজ্ঞতা ইউক্রেনের জন্য অত্যন্ত মূল্যবান হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর