কলা কখন খেলে শরীরের জন্য উপকার – বর্ণমালা টেলিভিশন

কলা কখন খেলে শরীরের জন্য উপকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ October, ২০২৬ | ৫:৪৭ 43 ভিউ
কলা এমন একটি ফল, যা প্রায় সারা বছরই সহজে পাওয়া যায়। কোন সময়ে কলা খেলে শরীর সবচেয়ে বেশি উপকার? এই প্রশ্নের উত্তর নিয়ে নানা মত রয়েছে। আসলে কলা খাওয়ার কোনও একটি নির্দিষ্ট ‘সেরা সময়’ নেই। সকালে কলা খাওয়া কি ভালো? সকালে কলা খেলে শরীরে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করতে পারে। কলায় থাকা কার্বোহাইড্রেট শরীরের জন্য সহজে ব্যবহারযোগ্য শক্তির উৎস। তবে একেবারে খালি পেটে কলা খেলে সকলের শরীরে একই প্রতিক্রিয়া হয় না। কারও ক্ষেত্রে পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। তাই এমন সমস্যা হলে কলার সঙ্গে বাদাম, দই বা অন্য কোনও প্রোটিনযুক্ত খাবার রাখা যেতে পারে। শরীরচর্চার আগে কলা কেন খাওয়া হয়? জিমে যাওয়ার আগে দ্রুত শক্তির প্রয়োজন হলে কলা বেশ সুবিধাজনক একটি স্ন্যাকস হতে পারে। ব্যায়ামের প্রায় ৩০-৬০ মিনিট আগে কলা খেলে এর কার্বোহাইড্রেট শরীরকে প্রয়োজনীয় জ্বালানি দিতে পারে। পাশাপাশি কলায় থাকা পটাশিয়াম পেশি ও স্নায়ুর স্বাভাবিক কাজের জন্য গুরুত্বপূর্ণ। তবে শুধু কলাকেই সম্পূর্ণ প্রি-ওয়ার্কআউট খাবার হিসেবে ধরার প্রয়োজন নেই। দীর্ঘ বা বেশি পরিশ্রমের ব্যায়াম হলে কলার সঙ্গে অল্প বাদাম বা দইয়ের মতো প্রোটিনযুক্ত খাবার যোগ করা যেতে পারে। ব্যায়ামের পরেও খেতে পারেন কলা। ওয়ার্কআউটের পর শরীরের শক্তির ভাণ্ডার পুনরায় পূরণ করতে কার্বোহাইড্রেট প্রয়োজন হয়। সেই সময়ে কলা খাওয়া যেতে পারে। তবে পেশি পুনরুদ্ধারের জন্য শুধু কলার বদলে প্রোটিনযুক্ত খাবারের সঙ্গে এটি খেলে খাদ্যতালিকা আরও ভারসাম্যপূর্ণ হতে পারে। রাতে কলা খাওয়া কি একেবারেই নিষেধ? রাতে কলা খাওয়া নিয়ে অনেকের মনে ভয় রয়েছে। কিন্তু সাধারণভাবে এমন কোনও বৈজ্ঞানিক নিয়ম নেই যে রাতে কলা খাওয়া যাবে না। রাতের খাবারের পরে মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছা হলে পরিমাণ বুঝে একটি কলা খেতে পারেন। তবে ভারী খাবারের পর কলা খেলে কারও কারও পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। তাই নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে খাওয়াই ভালো। তাহলে কখন খাবেন? কলা স্বাস্থ্যকর ফল হলেও শুধু কলার উপর নির্ভর না করে অন্যান্য ফল, সব্জি, ডাল, সম্পূর্ণ শস্য ও প্রোটিনের মতো বিভিন্ন ধরনের খাবার খাদ্যতালিকায় রাখা জরুরি। ডায়াবেটিস বা কিডনির সমস্যা থাকলে কলার পরিমাণ নিয়ে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি ১০ দিনে চেলা নদীর পাড় কেটে ২৫ লাখ ঘনফুট বালু খেয়ে নিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ১০ এয়ারবাস ক্রয়ের চুক্তি করলো বিমান; অথচ বাংলাদেশের অর্থনীতি নিয়ে শঙ্কায় বিশ্বব্যাংক-এডিবি ২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি ‘সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছি ধরে নেবেন না’- ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কড়া জবাব ​‘উত্তেজনার বশে মামলা করেছিলাম’: ভুল স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী কফিল উদ্দিন দিলারা চৌধুরী এবং তার স্বামীর বঙ্গবন্ধুবিরোধিতা ও ইতিহাস বিকৃতি’র শেকড় ১৯৭১-এ প্রোথিত অর্থনীতির বেহাল দশা, খাদ্য নিরাপত্তার ঝুকিতে দেশঃ অথচ দেশে আসছে কোটি টাকার চোরাই BMW স্পোর্টস কার সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলা: নিহত ৩, আহত ৩৬; আহতদের মধ্যে বাংলাদেশি রামপালে ৪৪২ মে:ও: সৌরবিদ্যুৎঃ উদ্যোগ, পরিকল্পনা ও সৌদি বিনিয়োগ আওয়ামীলীগ আমলেই; জানালেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিন্দু পরিচয়ের কারণে ইউনূস আমলে পাসিং আউট প্যারেডের আগে নেভাল একাডেমি থেকে বহিষ্কৃত হন পৃথ্বী নন্দী ধর্মের নামে শিশুকে ভয় দেখানো, নির্যাতন-কে শিশুর মানসিক ক্ষতির কারণ বলছে জাপান সরকার বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন