কলকাতায় ১৩ বছরে সর্বনিম্ন তাপমাত্রা জানুয়ারিতে, দার্জিলিংয়ে ১.৫ ডিগ্রি

কলকাতায় ১৩ বছরে সর্বনিম্ন তাপমাত্রা জানুয়ারিতে, দার্জিলিংয়ে ১.৫ ডিগ্রি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬ | ৮:২৩ 10 ভিউ
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাসে এটিই কলকাতায় শীতের সর্বকালীন রেকর্ড বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তারা বলছে, অতীতে এরকম শীত দেখেনি কলকাতা। গত ১৩ বছরের মধ্যে এটাই সবচেয়ে শীতল জানুয়ারি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ১৮৯৯ সালে ২০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৩ সালে ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর চলতি বছরে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে উত্তরের হিমেল হাওয়া কাঁপন ধরিয়েছে দক্ষিণেও। দক্ষিণবঙ্গে সবচেয়ে শীতল বীরভূম। শ্রীনিকেতন ও সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা নেমে এসেছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। রায়গঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন শীতের এই দাপট বজায় থাকবে। আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের সব জেলায় রাতের তাপমাত্রা ফের ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এরপর আগামী পাঁচদিনে রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। আবহাওয়াবিদদের মতে, কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর