ওসমানীতে বিমানের চাকা ফেটে নিহত ১ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩১ জুলাই, ২০২৫
৭:৫৬ অপরাহ্ণ
136 ভিউ

ওসমানীতে বিমানের চাকা ফেটে নিহত ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৭:৫৬ 136 ভিউ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে দুজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত রুম্মান (২৮) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ দুর্ঘটনায় এনামুল (২৫) নামে আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী বোর্ডিং ব্রিজের সিঁড়ির চাকাটি মেরামত করছিলেন। হঠাৎ চাকা ফেটে যায় এবং দুই কর্মী গুরুতর আহত হন। আহতদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুম্মান মারা যান। রুম্মান নগরীর বিমানবন্দর থানার লুছাই গ্রামের মো. মছর মিয়ার ছেলে। আহত এনামুল বিমানবন্দর থানার মহালদিগ গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় কোনো বিমান বা স্থাপনার ক্ষতি হয়নি। আহত দুইজনের মধ্যে রুম্মান মারা গেছেন। বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, দুজন শ্রমিকই বিমানবন্দর রক্ষণাবেক্ষণের আউট সোর্সিংয়ের কর্মী ছিলেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। যদিও এটা ছিল একটা রুটিন কাজ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ