এবার হলিউড সিনেমায় শাকিব খান! – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২১ জুন, ২০২৫
১১:৫৫ পূর্বাহ্ণ
138 ভিউ

এবার হলিউড সিনেমায় শাকিব খান!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ | ১১:৫৫ 138 ভিউ
দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল ঢালিউড সুপারস্টার শাকিব খান হলিউডে অভিনয় করবেন। অবশেষে সেই গুঞ্জনের সত্যতা মিলেছে। ঈদের সময় হঠাৎ করেই খবর ছড়ায়, বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবরের সঙ্গে নতুন একটি আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন শাকিব। এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। ‘বনইয়ার্ড’, ‘অ্যাস্ট্রো’, ‘দ্য কমান্ডো’, ‘স্মোক ফিল্ড লাংস’ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত জনপ্রিয় স্পাই থ্রিলার ‘এমআর-নাইন’-এর নির্মাতা আসিফ আকবর এবার নতুন একটি থ্রিলারধর্মী হলিউড সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। পরিচালক জানান, বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। শাকিব খানকে কেন্দ্রীয় চরিত্রে চূড়ান্ত করা হয়েছে। তার বিপরীতে থাকবেন দুই অভিনেত্রী—একজন বাংলাদেশি এবং অন্যজন হলিউড থেকে নেওয়া হবে। পাশাপাশি ছবির খল চরিত্রেও থাকবেন হলিউডের পরিচিত কোনো মুখ। জানা গেছে, আগামী মাসের শুরুতেই শাকিব খান যুক্তরাষ্ট্রে যাবেন প্রজেক্টের চূড়ান্ত প্রস্তুতির জন্য। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এটি হবে শাকিব খানের প্রথম হলিউড সিনেমা। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিটি ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ