এবার ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো হারিয়ে দিল ইউরোপের চেলসিকেও – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২১ জুন, ২০২৫
১১:৩৬ পূর্বাহ্ণ
157 ভিউ

এবার ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো হারিয়ে দিল ইউরোপের চেলসিকেও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ | ১১:৩৬ 157 ভিউ
ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো শুক্রবার ক্লাব বিশ্বকাপে ইউরোপের দল চেলসিকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ব্রুনো হেনরিক এই জয়ের মূল নায়ক হয়ে উঠেছেন। তিনি একটি গোল করেন, আরেকটি করিয়েছেন। লিঙ্কন ফিনানশিয়াল ফিল্ডে চেলসি অবশ্য প্রথমার্ধে এগিয়েই গিয়েছিল। পেদ্রো নেতোর গোলে এগিয়ে যায়। ১৩তম মিনিটে ফ্লামেঙ্গোর ডিফেন্ডার ওয়েসলির একটি ভুল কাজে লাগিয়ে বল জালে জড়ান তিনি। কিন্তু ম্যাচের বাকি অংশে পুরো মাঠ দাপিয়ে বেড়িয়েছে ফ্লামেঙ্গো। লিঙ্কন ফিনানশিয়াল ফিল্ডে ৫৪ হাজারের বেশি দর্শকের বেশির ভাগই ছিল ফ্লামেঙ্গোর সমর্থক। তাদের গর্জনে জেগে ওঠে ব্রাজিলিয়ানরা। দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে মাঠে নামেন ব্রুনো হেনরিক। নামার ছয় মিনিটের মধ্যেই গোল করেন তিনি। গেরসনের ক্রসে প্লাতা হেডে বল বাড়ান, হেনরিক ঠিক জায়গায় ছিলেন। এই গোলের পর ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে যেন আগুন ধরে যায়। তিন মিনিট পরেই আসে দ্বিতীয় গোল। কর্নার থেকে হেনরিকের হেডে বল পড়লে তা সাবেক জুভেন্টাস ডিফেন্ডার দানিলোর পায়ে আসে। তিনি ভুল করেননি, বল জালে পাঠান। এরপর ৬৮তম মিনিটে ম্যাচ থেকে ছিটকে যায় চেলসি। বদলি খেলোয়াড় নিকোলাস জ্যাকসন আয়র্তন লুকাসের পায়ে বাজে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন। ১০ জনের দলে পরিণত হয় চেলসি। শেষ দিকে ফ্লামেঙ্গোর হয়ে তৃতীয় গোলটি করেন বদলি হিসেবে নামা ওয়ালেস ইয়ান। চেলসির কফিনে ঠুকে দেন শেষ পেরেকটা। এই জয়ে ফ্লামেঙ্গো এখন গ্রুপ ‘ডি’ থেকে শেষ ষোলো নিশ্চিত করার একেবারে দ্বারপ্রান্তে। দুই ম্যাচে দুটি জয় নিয়ে তারা এগিয়ে আছে। অন্যদিকে চেলসি তাদের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসিকে হারালেও এই হারে কিছুটা ব্যাকফুটে চলে গেছে। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে প্রতিপক্ষ তিউনিশিয়ার এস্পেরাঁস। এর আগে পিএসজির বিপক্ষে বোটাফোগোও জয় তুলে নিয়েছে। এরপর ফ্লামেঙ্গোর এই জয় দেখাচ্ছে এই টুর্নামেন্টে দক্ষিণ আমেরিকার দলগুলো কতটা সিরিয়াস। এই জয়ে দক্ষিণ আমেরিকান ক্লাবগুলোর অপরাজিত থাকার রেকর্ড দাঁড়াল ৯ ম্যাচে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক