এক ম্যাচ পরই তিন বদল বাংলাদেশ দলে – বর্ণমালা টেলিভিশন

এক ম্যাচ পরই তিন বদল বাংলাদেশ দলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ | ৯:৩৫ 91 ভিউ
পেসারদের বাংলাদেশ ঘুরিয়ে-ফিরিয়ে খেলে অনেকদিন ধরেই। পেসারদের ধকলটা বেশি যায়, হাতে বিকল্পও আছে, ঘুরিয়ে-ফিরিয়ে খেলতে তাই সমস্যা নেই। তবে ব্যাটিংয়ে বাংলাদেশের পরিবর্তনের সূত্রটা কী, সে এক গবেষণার বিষয়। আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ দেখে তেমনটা আবার মনে হতে বাধ্য। ঘটা করে নাঈম শেখকে এই সিরিজের দলে রাখা হলো, প্রথম টি-টোয়েন্টিতে তাঁকে পছন্দের পজিশনের বাইরে খেলানো হলো। সেখানে কিছু রান পেলেও নাঈম যে ভুগেছেন, তা স্পষ্ট। ইনিংসটাও হলো ওয়ানডেসুলভ। ফল? আজ দ্বিতীয় ম্যাচে নাঈম বাদ, তাঁর জায়গায় আবার ফেরানো হলো জাকের আলী অনিককে, যাঁকে প্রথম ম্যাচে না রাখা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও পরে বিসিবির পক্ষ থেকে জানা গেছে, ঊরুর মাংসপেশিতে টান পড়ায় সে ম্যাচের দলে ছিলেন না জাকের। এর পাশাপাশি বোলিংয়ে আরও দুটি বদল নিয়ে আজ নামছে বাংলাদেশ। দুটি বদলই পেস বোলিং বিভাগে - তাসকিন আহমেদ ও তানজিম সাকিবের জায়গায় আজ দলে ঢুকেছেন দুই বাঁহাতি মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। টস জিতে আজও বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটওয়ারি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি? চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে ১৮ তলা থেকে লাফ, অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী