নিউজ ডেক্স
আরও খবর
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান
পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ
জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’
এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন
ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩
বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিসিএস (পুলিশ) ক্যাডার ‘সহকারী পুলিশ সুপার (এএসপি)’ পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ পুলিশের ৬২ কর্মকর্তা।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেয়া হয়।
একটি প্রজ্ঞাপনে ৩৩ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে পদোন্নতি দিয়ে বলা হয়, এসব কর্মকর্তাদের বিসিএস (পুলিশ) ক্যাডারে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হলো।
আরেক প্রজ্ঞাপনে ২৯ জন পুলিশ পরিদর্শককে পদোন্নতি দিয়ে বলা হয়, এসব কর্মকর্তাদের বিসিএস (পুলিশ) ক্যাডারে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হলো।
উভয় প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদান পত্র দাখিল করার জন্য বলা হয়। পাশাপাশি জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
সূত্র জানিয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা দীর্ঘদিন মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি অপরাধ দমন, তদন্ত ও জননিরাপত্তা রক্ষায় দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন। পদোন্নতির মাধ্যমে তাদের দায়িত্ব ও কর্মপরিধি আরও বৃদ্ধি পেল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।