এআই ভিডিও দিয়ে অপপ্রচার, দাবি বিএফআইইউর প্রধানের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২০ আগস্ট, ২০২৫
৮:০১ পূর্বাহ্ণ
118 ভিউ

এআই ভিডিও দিয়ে অপপ্রচার, দাবি বিএফআইইউর প্রধানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫ | ৮:০১ 118 ভিউ
সরকার পতনের পর দেশের আর্থিক খাতে দুর্নীতি ও অর্থপাচারের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ সময়ে সংস্থার প্রধান এ.এফ.এম. শাহীনুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘ব্যক্তিগত ভিডিও’ ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে এই ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে এবং এটি তার বিরুদ্ধে চলমান চক্রান্তের অংশ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকে বিস্মিত হলেও অনেকে এটিকে ষড়যন্ত্র হিসেবেই দেখছেন। এ নিয়ে ব্যাংকিং খাতের কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রতিক্রিয়া জানাতে গিয়ে শাহীনুল ইসলাম বলেন, আমার মতো ব্যক্তি কি এমন করতে পারে? এটি সম্পূর্ণ ভুয়া। দীর্ঘদিন ধরে একটি চক্র আমার বিরুদ্ধে সক্রিয়। তিনি অভিযোগ করেন, তার কর্মকাণ্ডে বড় ব্যবসায়ী গ্রুপ এবং প্রভাবশালী কিছু ব্যক্তির স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে উঠেছে। সেই কারণেই তার অফিস ও মিটিংসংক্রান্ত বিভিন্ন ভিডিওর সঙ্গে মুখাবয়ব জুড়ে অসামাজিক ও কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার পরিবর্তনের পরে দেশের পাচারকৃত অর্থ উদ্ধারের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এ কাজ করতে গিয়ে আমাকে অনেকের শত্রুতে পরিণত হতে হয়েছে। আমি অনেকের কোটি কোটি টাকা ফ্রিজ করেছি, মামলা করেছি। এতে প্রভাবশালীদের ক্ষোভ তৈরি হয়েছে। এখন তারা এআই প্রযুক্তি ব্যবহার করে আমাকে হেয় করার চেষ্টা করছে। বিএফআইইউ প্রধান আরও জানান, তার বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র চালিয়ে সুবিধা নিতে চায় একটি চক্র। তবে তিনি দৃঢ়ভাবে বলেছেন, আমি ভয় পাই না। দেশের মানুষের অর্থ ফেরাতে কাজ চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি খতিয়ে দেখছে। বাংলাদেশ ব্যাংকের প্রতি আবেগের কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক আমার প্রাণের প্রতিষ্ঠান। এর সুনাম রক্ষায় সবার সতর্ক থাকা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখালে প্রকৃত অপরাধী আড়ালে চলে যাবে। এ ঘটনায় জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, বিএফআইইউ যেহেতু একটি স্বায়ত্তশাসিত সংস্থা, তাই কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে কোনো মন্তব্য করবে না। উল্লেখ্য, চলতি বছরের ১২ জানুয়ারি এ.এফ.এম. শাহীনুল ইসলাম বিএফআইইউর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি সংস্থার উপ-প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি দেশের আর্থিক খাতে পাচারকৃত অর্থ উদ্ধারে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, যা ইতোমধ্যেই প্রভাবশালী মহলের স্বার্থে আঘাত করেছে। এজন্যই, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও নিয়ে বিতর্ক ছড়ালেও শাহীনুল ইসলাম বিষয়টিকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন এবং সবার কাছে ধৈর্য ধরে সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ