এআই উন্নয়ন ও নিরাপত্তার ভারসাম্য জরুরি: চীনের প্রধানমন্ত্রী – বর্ণমালা টেলিভিশন

এআই উন্নয়ন ও নিরাপত্তার ভারসাম্য জরুরি: চীনের প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ | ৬:৫২ 144 ভিউ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতির মধ্যেই এর সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে গোটা বিশ্বকে সতর্ক করলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি বলেন, এআইয়ের ক্ষেত্রে উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষা অত্যন্ত জরুরি এবং এ বিষয়ে বৈশ্বিক ঐক্যমত্য গড়ে তোলা প্রয়োজন। শনিবার সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এআই কনফারেন্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। বার্তা সংস্থা এএফপি সাংহাই থেকে এই খবর জানিয়েছে। লি কিয়াং এআই সেক্টরে সুশাসন ও ওপেন-সোর্স সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে এআই সহযোগিতা জোরদারে চীনের নেতৃত্বে একটি নতুন সংস্থা গঠনের ঘোষণাও দেন। তিনি বলেন, ‘এআই প্রযুক্তির অগ্রগতির ফলে যে নতুন ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ সামনে এসেছে, তা গোটা সমাজের মনোযোগ আকর্ষণ করেছে। এখন সময় এসেছে—উন্নয়ন ও নিরাপত্তার মাঝে ভারস্যমূলক পথ খুঁজে বের করার জন্য আমরা সবাই একমত হই।’ প্রসঙ্গত, বর্তমান বিশ্বে প্রায় সব শিল্পেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। তবে এটি নানা নৈতিক বিতর্কের জন্ম দিচ্ছে—যেমন ভুয়া তথ্যের প্রসার, কর্মসংস্থানে সম্ভাব্য নেতিবাচক প্রভাব, কিংবা প্রযুক্তির ওপর মানবীয় নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা। এদিকে একই সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি এআই খাতে যুক্তরাষ্ট্রের আধিপত্য নিশ্চিত করতে ‘আক্রমণাত্মক নীতি’ গ্রহণ করবেন। তিনি বেসরকারি খাতের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারে এমন ‘লাল ফিতা’, অর্থাৎ অতিরিক্ত দাপ্তরিক জটিলতা ও কঠোর বিধিনিষেধ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়েইসি উদ্বোধনে প্রদর্শিত এক ভিডিও বার্তায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘এআই হবে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে এক বড় ধরনের পরীক্ষা। এই প্রযুক্তি ব্যবস্থাপনায় আমাদের সম্মিলিত দায়িত্ব রয়েছে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি