উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে ইলন মাস্কের ‘গ্রকিপিডিয়া’ চালু – বর্ণমালা টেলিভিশন

উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে ইলন মাস্কের ‘গ্রকিপিডিয়া’ চালু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ October, ২০২৫ | ৬:০৭ 100 ভিউ
বিদ্যুচ্চালিত গাড়ি, মহাকাশ গবেষণা কোম্পানি, সামাজিক যোগাযোগ মাধ্যম, মস্তিষ্কে চিপ বসানোর কোম্পানি ও এআই স্টার্টআপের পর এবার উইকিপিডিয়ার আদলে অনলাইন বিশ্বকোষ চালু করলেন মার্কিন ধনকুকের ইলন মাস্ক, যার নাম গ্রকিপিডিয়া। মাস্ক দাবি করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর নির্ভর করে কাজ করবে গ্রকিপিডিয়া, যেটি তার ডানপন্থি দৃষ্টিভঙ্গির সঙ্গে মানানসই ধারায় তথ্য উপস্থাপন করবে। তবে গ্রকিপিডিয়ার অনেক নিবন্ধের তথ্য উইকিপিডিয়ার তথ্যের ওপর ভিত্তি করেই তৈরি বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। এআইনির্ভর এ অনলাইন বিশ্বকোষকে ‘সভ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন মাস্ক। এক মাস ধরেই উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে গ্রকিপিডিয়া আনার পরিকল্পনা করছিলেন তিনি। উইকিপিডিয়ার মতো গ্রকিপিডিয়ার কোনো স্বেচ্ছাসেবী বা মানব লেখক নেই। তবে গ্রকিপিডিয়া বলেছে, এর ‘সব তথ্য যাচাই’ হয় মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআই-এর ‘গ্রক’ নামের এআই চ্যাটবটের মাধ্যমে। মাস্ক বলেছেন, গ্রকিপিডিয়ার তৈরির ধারণা তার নিজের নয়। ধারণাটি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের এআই ও ক্রিপ্টোকারেন্সি কর্মকর্তা ডেভিড স্যাকসের কাছ থেকে। গার্ডিয়ান লিখেছে, প্রায়ই উইকিপিডিয়ার সমালোচনা করতে দেখা যায় মাস্ককে, বিশেষ করে উইকিপিডিয়া যখন নিউ ইয়র্ক টাইমস বা এনপিআর-এর খবরের তথ্য দেয় তখন। ‘প্রচলিত বা মেইনস্ট্রিম মিডিয়া’কে নিয়মিত আক্রমণ ও মানুষকে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর ওপর নির্ভর করতে উৎসাহিত করেন মাস্ক। তিনি এমনভাবে প্ল্যাটফর্মটিকে পরিচালনা করেছেন, যাতে ডানপন্থী বা চরম ডানপন্থী মতামত ও তার নিজের মতামত বেশি করে সকলের সামনে আসে। গ্রকিপিডিয়ার বিভিন্ন নিবন্ধে দেখা গিয়েছে, সেগুলো সাধারণত রক্ষণশীল বা ডানপন্থী মতামতের দিকেই ঝুঁকছে। যেমন– ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনা নিয়ে করা এক নিবন্ধে গ্রকিপিডিয়া বলেছে ‘ভোটে ব্যাপক অনিয়মের অভিযোগ’ ছিল, যা আসলে ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ২০২০ সালের নির্বাচনে জয়কে প্রশ্নবিদ্ধ করতে ট্রাম্প ও তার সহযোগীদের প্রচার করা এক মিথ্যা দাবি। সেই নিবন্ধে ট্রাম্পের এ দাঙ্গাকে উসকে দেওয়ার ভূমিকাকেও হালকাভাবে দেখিয়েছে গ্রকিপিডিয়া। গ্রকিপিডিয়ার নিবন্ধে বলা হয়েছে, ৬ জানুয়ারির ‘ঘটনাকে ঘিরে এখনও বিতর্ক চলছে। কেউ কেউ মনে করেন এটি ছিল নির্বাচনে অনিয়মের প্রতিবাদ জানাতে এক ধরনের বৈধ আন্দোলন, আবার অন্যরা বলছেন, এটি ছিল গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হামলা। প্রচলিত বা মূলধারার বিভিন্ন সংবাদমাধ্যম নাকি হামলায় হতাহতের সংখ্যা ও ঘটনার উদ্দেশ্যমূলকভাবে অতিরঞ্জিত করে দেখিয়েছে। কিন্তু একই সঙ্গে তারা নির্বাচন তদারকিতে ব্যর্থতা ও দাঙ্গা প্রতিরোধে দুর্বলতার বিভিন্ন দিককে যথেষ্ট গুরুত্ব দেয়নি’। এদিকে, এরইমধ্যে গ্রকিপিডিয়ার বিরুদ্ধে ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ করেছেন কিছু সাংবাদিক। গ্রকিপিডিয়ার এক নিবন্ধে দাবি করেছে, পর্নোগ্রাফি নাকি এইডস মহামারিকে আরও খারাপ করে তুলেছিল, যা বাস্তবে ভিত্তিহীন বা ভুল তথ্য বলে সাংবাদিকদের অভিযোগ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি ১০ দিনে চেলা নদীর পাড় কেটে ২৫ লাখ ঘনফুট বালু খেয়ে নিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ১০ এয়ারবাস ক্রয়ের চুক্তি করলো বিমান; অথচ বাংলাদেশের অর্থনীতি নিয়ে শঙ্কায় বিশ্বব্যাংক-এডিবি ২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি ‘সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছি ধরে নেবেন না’- ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কড়া জবাব ​‘উত্তেজনার বশে মামলা করেছিলাম’: ভুল স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী কফিল উদ্দিন দিলারা চৌধুরী এবং তার স্বামীর বঙ্গবন্ধুবিরোধিতা ও ইতিহাস বিকৃতি’র শেকড় ১৯৭১-এ প্রোথিত অর্থনীতির বেহাল দশা, খাদ্য নিরাপত্তার ঝুকিতে দেশঃ অথচ দেশে আসছে কোটি টাকার চোরাই BMW স্পোর্টস কার সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলা: নিহত ৩, আহত ৩৬; আহতদের মধ্যে বাংলাদেশি রামপালে ৪৪২ মে:ও: সৌরবিদ্যুৎঃ উদ্যোগ, পরিকল্পনা ও সৌদি বিনিয়োগ আওয়ামীলীগ আমলেই; জানালেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিন্দু পরিচয়ের কারণে ইউনূস আমলে পাসিং আউট প্যারেডের আগে নেভাল একাডেমি থেকে বহিষ্কৃত হন পৃথ্বী নন্দী ধর্মের নামে শিশুকে ভয় দেখানো, নির্যাতন-কে শিশুর মানসিক ক্ষতির কারণ বলছে জাপান সরকার বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন