ইরান পারমাণবিক চুক্তিতে না এগোলে ফের নিষেধাজ্ঞা : ফ্রান্স – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৮ জুলাই, ২০২৫
৬:২৩ অপরাহ্ণ
209 ভিউ

ইরান পারমাণবিক চুক্তিতে না এগোলে ফের নিষেধাজ্ঞা : ফ্রান্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ | ৬:২৩ 209 ভিউ
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্যারিস থেকে জানানো হয়েছে, আগামী আগস্ট মাসের শেষে যদি ইরান কূটনৈতিক পথে ফিরে না আসে এবং চুক্তির বিষয়ে প্রয়োজনীয় অগ্রগতি না দেখায়, তবে ‘স্ন্যাপব্যাক’ নামে পরিচিত প্রক্রিয়া শুরু করা হবে। এর মাধ্যমে ইরানের বিরুদ্ধে আরোপিত সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আবার কার্যকর করা হবে। ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তিতে এই শর্ত থাকলেও ২০১৮ সালে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে বের হয়ে যায়। চলতি বছরের অক্টোবরে ওই চুক্তির মেয়াদ শেষ হবে, তাই ইউরোপীয় কূটনীতিকরা আগস্টের মধ্যেই সমাধান চান। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলার পর পারমাণবিক আলোচনায় ভাঙন পড়ে। তবে সাম্প্রতিক সময় উভয়পক্ষ আলোচনায় ফিরে আসার ইঙ্গিত দিয়েছে, যদিও ইরান জানিয়ে দিয়েছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে সরে আসবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টাও জানিয়েছেন, যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার শর্ত হয়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনা করবে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব