নিউজ ডেক্স
আরও খবর
এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত
হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত
হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি
ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের
আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি
মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের
ইরানে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারে মৃত্যুদণ্ডের বিধান
মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংকসহ যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহারে ইরানের পার্লামেন্ট কঠোর শাস্তির বিধান রেখে আইন পাস করেছে । নতুন আইনের এসব প্রযুক্তি ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং অপরাধের মাত্রা অনুযায়ী জরিমানা, কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, গত সোমবার ২৩ জুন এই আইনটি পার্লামেন্টে অনুমোদন পেয়েছে এবং রোববার ২৯ জুন তা জনসমক্ষে প্রকাশ করা হয়। এই আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা অন্য শত্রু রাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা বা সামরিক সহযোগিতা করলে তা হবে ‘পৃথিবীর সঙ্গে দুর্নীতির’ শামিল, যার শাস্তি মৃত্যুদণ্ড।
মূলত ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর ইরানে বিদেশি প্রভাব, গুপ্তচর নেটওয়ার্ক ও তথ্য নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।
ইরানি সংবাদমাধ্যম জানায়, ইসরাইলে সঙ্গে যুদ্ধ চলাকালীন হাজার হাজার স্টারলিংক ডিভাইস গোপনে ইরানে পাচার করা হয়েছিল, যাতে ইন্টারনেট বন্ধ থাকাকালীন সময় জনগণ বিকল্প পথে ইন্টারনেট ব্যবহার করতে পারে। নিষেধাজ্ঞা সত্ত্বেও আনুমানিক ২০ থেকে ৪০ হাজার স্টারলিংক ডিভাইস এখনও সক্রিয় রয়েছে দেশটিতে।
এ অবস্থায় ইরান সরকার মনে করছে, স্টারলিংকের মতো নিয়ন্ত্রণহীন স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে ইসরাইলি গোয়েন্দারা তেহরানে তাদের গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত।
আইন অনুসারে, স্টারলিংকের মতো অননুমোদিত ইন্টারনেট যোগাযোগ সরঞ্জাম আমদানি করলে ছয় থেকে ১০ বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে।
নতুন পাশ হওয়া আইনে আরও বলা হয়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার উদ্দেশ্যে ড্রোন তৈরি, স্থানান্তর বা আমদানিতে প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তার শাস্তিও হবে মৃত্যুদণ্ড।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]