নিউজ ডেক্স
আরও খবর
শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান
ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল
হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন
হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান
হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮
যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান
ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন।
আজ শুক্রবার আইআরজিসির পক্ষ থেকে তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, আজ ভোরে এ হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সংস্থাটি নাঈনি নিহত হওয়ার খবর প্রকাশ করে।
এদিকে ইরানের মেহর নিউজের বরাতে একই খবর জানিয়ে ‘তুর্কি টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, নিহত হওয়ার আগে এক বিবৃতিতে জেনারেল নাঈনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলা সত্ত্বেও তেহরান এখনো ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম।
যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করে নাঈনি বলেছিলেন, এ লড়াই চলবে। ইরানের জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরে এই জেনারেল বলেন, ‘জনগণ চায়, শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলুক।’ যুদ্ধের সমাপ্তি নিয়ে তিনি বলেন, ‘দেশ থেকে যখন যুদ্ধের কালো ছায়া পুরোপুরি সরে যাবে, তখনই এ যুদ্ধের অবসান ঘটা উচিত।’
ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইতিমধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও নিরাপত্তাপ্রধান আলী লারিজানিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের তালিকায় আরও রয়েছেন, আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলাইমানি ও গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব।
তথ্যসূত্র: আল–জাজিরা ও দ্য গার্ডিয়ান

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।