ইয়ামির বিস্ফোরক মন্তব্য – বর্ণমালা টেলিভিশন

ইয়ামির বিস্ফোরক মন্তব্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ November, ২০২৫ | ৫:৫৫ 112 ভিউ
বলিউড যাত্রা রোমান্টিক কমেডি দিয়ে শুরু হলেও সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন ইয়ামি গৌতম। হয়ে উঠেছেন বলিউডের ভার্সেটাইল অভিনেত্রী। রোমান্টিক কমেডির গণ্ডি ভেঙে একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে বাজিমাত করেছেন তিনি। সম্প্রতি বহুল আলোচিত শাহ বানো মামলা অবলম্বনে নির্মিত ‘হক্‌’ ছবিতে তার অভিনয় নতুন করে নাড়া দিয়েছে দর্শক-সমালোচকদের। শুক্রবার (২৮ নভেম্বর) জন্মদিনে অভিনেত্রী শুভেচ্ছার বন্যায় ভাসলেও অন্যদিকে বলিউডের পুরস্কার বিতরণী নিয়ে তার এক বক্তব্য তাকে নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘হক্‌’-এর সাফল্যের কারণে নাকি চারটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যদিও অভিনেত্রী সেই প্রশ্নের জবাবের দায়িত্ব দিলেন প্রযোজকদের ঘাড়ে। ইয়ামি বলেছেন, ‘এই ঘোষণা তো প্রযোজক করবেন।’ তবে দর্শকের ভালোবাসায় নিজেকে যে ভাসিয়ে দিয়েছেন, সে কথা একবাক্যে স্বীকার করেছেন অভিনেত্রী। নেটাগরিকের একাংশের মত, এই ছবি জাতীয় পুরস্কার পাবেই। অভিনেত্রীও কি এমনই বিশ্বাস করেন কি না? এই প্রশ্নের উত্তরে ঠাট্টা করে ইয়ামি বলেন, ‘এই প্রশ্নের উত্তর থেকে কী কী শিরোনাম হতে পারে সেটাই ভাবছি শুধু। কী উত্তর হতে পারে আমার সত্যিই ধারণা নেই। আমি খুব সতর্ক থাকার চেষ্টা করছি, মেপে কথা বলার চেষ্টা করছি। আমি চাই না, আমার উত্তর শুনে এমন কিছু মনে হোক, যেটা আমি নই।’ অভিনেত্রীর কথায়, এটা আমার দর্শকের বক্তব্য, আর সেটাই আমার জন্য বিশাল বড় উপহার। ওদের জন্যই আজ আমি এই জায়গায়। অবশ্যই কিছু পরিচালক আমার ওপর ভরসা করেছেন যেটা বেশিরভাগ পরিচালকই করতে পারেননি। আমি কোনো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাই না, তাদের প্রতি সম্মান রেখেই বলছি। কিন্তু কেন কোনো পার্টি বা পুরস্কারের অনুষ্ঠানে সে ভাবে দেখা যায় না অভিনেত্রীকে? অথচ বলা হয়, এসব অনুষ্ঠানে উপস্থিতিই বেশি করে কাজ পেতে নাকি সাহায্য করে যে কোনো শিল্পীকে? এ প্রশ্নের উত্তরে ইয়ামি বলেন, নিশ্চয়ই তা-ই। কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যদি তার সঙ্গে একাত্মবোধ করতে না পারি, তাহলে কাজ করব কীভাবে? আমি কাউকে কীভাবে বলব যে, এই সুযোগটা আমার চাই? আমি পরিশ্রম করব, সঠিক চিত্রনাট্য বাছব এবং কিছু পরিচালক আমাকে বেছে নেবেন, সেই সুযোগের অপেক্ষা করব। সেভাবেই ২০১৯ সালে ‘উরি’ হয়েছিল। এরপর অভিনেত্রী তার বক্তব্যে তুলে ধরেন, কিছু কিছু মানুষ ‘অ্যাওয়ার্ড’-এ বিশ্বাস করতে পারেন। কিন্তু তিনি করেন না। ইয়ামি বলেন, ‘যেভাবে এসব অনুষ্ঠান হয় এখন, দেখে মনে হয় ওরা নিজেরাই বলছে, ‘আমাদের বিশেষ গুরুত্ব দেওয়ার দরকার নেই’। এটা কিন্তু আমি বলছি না। দর্শকই এই কথা বলছে এখন।’ ইয়ামির কথায়, যদি কারও মনে হয় যে পুরস্কারেই তার মন ভরে, তাহলে তা-ই করুক। কোনো সমস্যা নেই। কিন্তু কারও যদি মনে হয় যে, না আমি নিজের পথ নিজে তৈরি করব, আমার সফর আলাদা, তা হলে সেটাই সে করুক। এটা ভিন্ন পথ, কিন্তু আমি এতেই বিশ্বাসী। উল্লেখ্য, ২০১২ সালে সুজিত সরকরের পরিচালনায় নির্মিত সিনেমা ‘ভিকি ডোনার’-এর মাধ্যমে বি-টাউনে পদার্পণ করেন ইয়ামি গৌতম। তবে ইয়ামির বড় পর্দায় অভিষেক হয় ২০১০ সালে কন্নড়, পঞ্জাবি ও তেলুগু সিনেমার মাধ্যমে। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, ‘বাদলাপুর’, ‘সানাম রে’, ‘কাবিল’, ‘এ থার্সডে’, ‘ওএমজি ২’, ‘আর্টিকল ৩৭০’, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর মতো ছবি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” ‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয় জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা একটির খরচে ৫টি নির্মাণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল: ৩য় এলএনজি টার্মিনালে ব্যয় বৃদ্ধি ৩৫-৩৭ শতাংশ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস