ইয়ামালই পরবর্তী মহাতারকা, বিশ্বাস করেন তিনি – বর্ণমালা টেলিভিশন

ইয়ামালই পরবর্তী মহাতারকা, বিশ্বাস করেন তিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ | ১১:২৬ 117 ভিউ
বার্সেলোনায় লিওনেল মেসি যুগ শেষ হয়েছে আরও বছর চারেক আগে। এরপর থেকে তার মতো একজনের খোঁজে হাপিত্যেশ করেছে ক্লাবটা। অবশেষে সে একজনের দেখা পেয়ে গেছে দলটা। লামিন ইয়ামাল ঠিক মেসি নন, তবে তার গুণের ছটা মেসিকে মনে করিয়ে দেয় ক্ষণে ক্ষণে। বার্সায় মেসিরও আগে এক জাদুকর ছিলেন। তিনি রোনালদিনিও। সেই রোনালদিনিও ক্লাব ছাড়ার আগে বলেছিলেন, মেসিই হবেন পরবর্তী মহাতারকা। এবার সেই ব্রাজিলিয়ান কিংবদন্তির মনে হচ্ছে, তার আর মেসির পর ইয়ামাল হবেন পরের সুপারস্টার। সম্প্রতি মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদিনিও বলেন, ‘মেসি ও আমি আগেই ইতিহাস তৈরি করেছি। এখন সময় লামিন ইয়ামালের।’ রোনালদিনিওর বিশ্বাস, টিনএজার স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল হতে যাচ্ছেন বার্সার পরবর্তী মহাতারকা। ইয়ামালের বয়স এখনো ১৮ হয়নি। এরই মধ্যে রোনালদিনিও তার হাতে ব্যালন ডি’অর দেখতে পাচ্ছেন। তিনি বলেন, ‘মেসি ও আমি আগেই বার্সার হয়ে ইতিহাস গড়েছি। এবার ইয়ামালের পালা। এত কম বয়সে ও অমিত প্রতিভার অধিকারী, অসাধারণ একজন খেলোয়াড় হয়ে উঠেছে। ওর মতো ফুটবলারের খেলা দেখতে ভীষণ ভালোবাসি আমি। ও ফুটবলের জন্য আশীর্বাদ। আশা করি, আমাদের মতো ক্যারিয়ার হবে ইয়ামালের।’ লামিন ইয়ামালের খেলার ধরনের কারণে তার সঙ্গে মেসির তুলনা হচ্ছে হরহামেশাই। তবে সেসব তুলনা লামিন উড়িয়ে দিয়েছেন। এবার রোনালদিনিও দিলেন আবার। তিনি বলেন, ‘আমি তুলনায় বিশ্বাসী নই। প্রত্যেক ফুটবলারের খেলার নিজস্ব স্টাইল থাকে। গুরুত্বপূর্ণ হলো, লামিন ইয়ামালের খেলা মানুষকে আনন্দ দেয়। যেমন, আমার সময়ে আমি দর্শকদের আনন্দ দিতাম। পরে মেসিও একই কাজ করেছে। আশা করি, ইয়ামাল প্রতিভার যে বিচ্ছুরণ ঘটিয়েছে, তা অব্যাহত থাকবে।’ রোনালদিনিওর উচ্ছ্বাস যেন থামার নয়। স্প্যানিশ বিস্ময় বালককে নিয়ে তার আকাশচুম্বী আশা, ‘ইয়ামাল ব্যালন ডি’অর জয়ের পথে এগোচ্ছে। বিশ্বে আরও গ্রেট ফুটবলার রয়েছে। সে ওদের মধ্যে অন্যতম। ওর বিষয়টা হলো এই যে, ইয়ামালের বয়স অনেক কম। তবে ও ইতিহাস তৈরি করবে একবার নয়, একাধিকবার ব্যালন ডি অ’র জিতে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা